নিহাল খান ,শাহজাদপুর : শাহজাদপুর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ২ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫ টার দিকে শাহজাদপুর পৌর এলাকার বাজার সংলগ্ন এলাকা দ্বারিয়াপুর নব কুমার ব্রীজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, যশোর থেকে ছেড়ে আসা গুড় বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে একটি ঘরের মধ্যে ঢুকে যায়। এতে একই পরিবারের তিনজন নিহত হন। নিহতরা হলেন,একই পরিবারের আবু বক্কর, স্ত্রী আরদি বেগম ও ছেলে সাব্বির ।আহত মজনু ও সৌরভ এই ২ জনের অবস্থার অবনতি হলে তাদেরকে বগুড়া মেডিকেল হাসপাতালে পাঠানো হয় । শাহজাদপুর উপজেলা প্রশাসন , পুলিশ এবং ফায়ার সার্ভিস দূর্ঘটনা স্থানে গিয়ে সবাইকে উদ্ধার করে । সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান দূর্ঘঘটনা এলাকা পরিদর্শন করেন । এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহজাদপুর উপজেলার প্রশাসন থেকে নিহতদের দাফন-কাফনের জন্য ৫ করে হাজার টাকা দেওয়া হয়েছে ।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
ফটোগ্যালারী
সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী
শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...
বাংলাদেশ
গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী
রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...
রাজনীতি
১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন
শাহজাদপুর সংবাদ ডেস্ক- শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...
রাজনীতি
২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!
এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...
