বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, শনিবার, ১০ নভেম্বর-২০১৮ খ্রিষ্টাব্দ : সরকারী আইন, কানুন, রীতি, নীতি, বিধি, বিধান মেনে সর্বোচ্চ দরদাতা হিসেবে বিপুল পরিমান অর্থ রাজস্ব হিসেবে সরকারী কোষাগারে জমা দিয়ে শাহজাদপুর উপজেলার বড়াল-হুড়াসাগর বালুমহাল ইজারা নিয়েও বালু উত্তোলন করতে পারছেন না বৈধ ইজারাদার রকিবুল হাসান। স্থানীয় স্বার্থান্বেষী একটি মহলের অবৈধ, অযৌক্তিক বাধার কারণে ওই বালুমহাল থেকে বালু উত্তোলন করতে না পেরে বৈধ ইজারাদারের প্রায় ১ কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে। ইজারাদার রকিবুল হাসান তার ব্যবসায়ীক ক্ষতি রোধে ও ঘটনার প্রতিকার দাবী করে স্বার্থান্বেষী মহলের ৭ জনের নামে শাহজাদপুর থানায় একটি জিডি ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ পেশ করেছেন। কিন্তু স্বার্থান্বেষী ওই মহল কর্তৃক ঠিকাদারকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাষের হুমকি, ড্রেজার পুড়িয়ে দেয়ার হুমকিসহ অবৈধভাবে বাধা সৃষ্টি করায় দীর্ঘ সময় অতিবাহিত হলেও আজও বালুমহাল থেকে বালু উত্তোলন করতে পারছে না বৈধ ইজারাদার রকিবুল। তিনি বালু উত্তোলনের সকল অন্তরায় দূরীকরণে সিরাজগঞ্জ জেলা প্রশাসকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন। শাহজাদপুর থানায় দাখিলকৃত জিডি ও জেলা প্রশাসক বরাবর পেশকৃত লিখিত অভিযোগসূত্রে প্রকাশ, গত ১৫ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলা প্রশাসন জেলার বিভিন্ন বালুমহাল বাৎসরিক ইজারা দেয়ার জন্য দরপত্র আহবান করে। প্রেক্ষিতে, গত ৫ এপ্রিল জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির সভায় শাহজাদপুরের বড়াল-হুড়াসাগর বালুমহালের বাৎসরিক সরকারী ইজারামূল্য ১ লাখ ৬ হাজার ৩’শ ৭০ টাকার পরিবর্তে ৬ লাখ ১ হাজার টাকা ডেকে সর্বোচ্চ দরদাতা হিসেবে বিবেচিত হয়ে বালু ব্যবসায়ী রকিবুল হাসান বালুমহালের বাৎসরিক ইজারার ডাকের অর্থ বাবদ ৬ লাখ ১ হাজার টাকা, ইজারা মূল্যের ওপর ৫% আয়কর বাবদ ৩০ হাজার ৫০ টাকা, ১৫% ভ্যাট বাবদ ৯০ হাজার ১’শ ৫০ টাকাসহ সর্বমোট ৭ লাখ ২১ হাজার ২’ টাকা যথাসময়ে সরকারী কোষাগারে জমা দিয়ে ৩’শ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে জেলা প্রশাসকের সাথে চুক্তিনামা সম্পাদন করে বালুমহালের স্থান জরিপের আবেদন করেন। গত ১১ জুন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশক্রমে শাহজাদপুর উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে বড়াল-হুড়াসাগর বালুমহালের আওতাভূক্ত চয়রা, সন্তোষা ও লোচনা মৌজার ১ নং খাস খতিয়ানের ৫৯১, ৩৯৬, ৩১৪৮, ৩৬, ২৪০৬ ও ২৪০৭ দাগের ৩৮.১৬ একর জমি সরেজমিন জরিপ করে ইজারাদার রকিবুল হাসানকে বুঝে দেয়া হয়। পরবর্তীতে ইজারাদার ও তার স্থানীয় প্রতিনিধি, ড্রেজার মেশিন মিস্ত্রি ও লেবারদের নিয়ে বড়াল-হুড়াসাগর বালুমহালের নির্ধারিত স্থানে ড্রেজিং শুরু করলে চয়রা গ্রামের মৃত হাশেম আলীর ছেলে মজনু, মোমেন আলীর ছেলে রওশন আলী, হাজী আব্দুল লতিফ প্রামানিকের ছেলে মানিক, আব্দুল জব্বার দেওয়ানের ছেলে সোবহান, কোরানীর ছেলে মকবুল, হাজী মোবারকের ছেলে ছোরহাব ও আব্দুল মজিদের ছেলে আব্দুল মান্নান অবৈধ প্রতাপ, প্রভাব খাটিয়ে, গায়ের জোরে সরকারী ১ নং খাস খতিয়ানভূক্ত বড়াল-হুড়াসাগর বালুমহালের আওতাভূক্ত ৩৮.১৬ একর জমি পৈত্রিক সম্পত্তি হিসেবে দাবী করে বালু উত্তোলনের কাজ বন্ধ করে দেয়। উপায়ান্ত না পেয়ে গত ১১ জুলাই ইজারাদার রকিবুল হাসান স্বার্থান্বেষী মহলের ওই ৭ জনের নাম উল্লেখ করে শাহজাদপুর থানায় একটি জিডি করেন (নং-৪৭১) ও আর্থিক ক্ষতি ওই একই ৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ ও নির্বিঘ্নে বালু উত্তোলনে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের দাবী জানান। এ বিষয়ে বড়াল-হুড়াসাগর বালুমহালের বৈধ ইজারাদার রকিবুল হাসান  শনিবার বিকেলে স্থানীয় সাংবাদিকদের কাছে আক্ষেপ ও চরম হতাশা প্রকাশ করে বলেন, ‘ বিপুল অর্থ বিনিয়োগ করে বড়াল-হুড়াসাগর বালুমহাল ১ বছরের জন্য ইজারা নিলেও একটি স্বার্থান্বেষী মহলের বাধার কারণে আজ অবধি বালু উত্তোলন করতে পারছি না। ফলে আমার প্রায় ১ কোটি টাকার আর্থিক ক্ষতিসাধিত হয়েছে। এ ক্ষতি পোষাতে সিরাজগঞ্জ জেলা প্রশাসক, শাহজাদপ্রু উপজেলা নির্বাহী অফিসার, শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি)সহ প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি ও আশু হস্তক্ষেপ কামনা করছি।’ বিজ্ঞমহলের মতে, ‘ওই বালুমহাল ইজারা প্রদানের ফলে যেমন সরকারী রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে, বালুমহালের নির্ধারিত স্থান থেকে বালু উত্তোলন করলে শুষ্ক মৌসুমেও পাটুরিয়া-বাঘাবাড়ী নৌ-চ্যানেলের বড়াল নদীতে নাব্যতা সংকট সৃষ্টি হবে না। ফলে শুষ্ক মৌসুমে ওই নৌ-চ্যানেলে নাব্যতা বৃদ্ধিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) এর ড্রেজিং বাবদ অতিরিক্ত সরকারি অর্থেরও সাশ্রয় হবে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”