বুধবার, ২২ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে টোং দোকান সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে ১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। নিহত যুবকের নাম হাসান আলী প্রামানিক (১৭)। আহতরা হলেন, আলী ইসলাম (১৭), আজিজুল (১৭), একরাম (৩৫), রবি (২৫), সোবহান (৪০), মোতালেব (৫৫), ইব্রাহিম (১৮), নবী (১৮), ইয়াছিন (১৭), আবুশ বাশার (১৫) ও সাইদুল (১৮)। গত বৃহস্পতিবার উপজেলার গাড়াদহ ইউনিয়নের মাকড়কোলা বাজারে এ ঘটনাটি ঘটে। নিহত ও আহতরা সবাই মাকড়কোলা গ্রামের অধিবাসি। ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের শর্তে নিহতর লাশের দাফন সম্পন্ন করা হয়েছে। এলাকাবাসী জানায়, ‘মাকড়কোলা গ্রামের হাফিজুল সরকারের বাড়ির পল্লিবিদ্যুতের মিটার (নং- ০৩১৬৯৬৭) থেকে প্রায় ৫’শ গজ দূরে মাকড়কোলা বাজারের মসজিদে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। মোতালেব মোল্লার টিনের টোং দোকানটি ১৬/১৭ জন ব্যক্তি সরানোর সময় অশতর্কতা বসত দোকানটি বিদ্যুতায়িত হয়ে পরে।মূহুর্তে বিদুৎস্পৃষ্টে হাসান নিহত ও বাকিরা আহত হয়। এ সময় পুরো বাজার এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এ সময় হাসানের লাশ টোং দোকানের সাথে ঝুলতে থাকে। খবর পেয়ে পল্লিবিদ্যুতের লোকজন ঘটনাস্থল থেকে নিহতর লাশ উদ্ধার করে। এলাকাবাসি আরো জানায়, গাড়াদহ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বর রবি খানের মধ্যস্ততায় নিহত’র পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের শর্তে পুলিশকে না জানিয়েই আপোষরফার মাধ্যমে লাশ দাফন করা হয়। এ ব্যাপারে ইউপি সদস্য রবি খান বলেন,দুর্ঘটনায় মারা যাওয়া হাসানকে দাফন করা হয়েছে। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি শাহজাদপুর শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার জুলফিকার হক ও গাড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

রাজনীতি

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...

ঈদকে সামনে রেখে-  বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

অর্থ-বাণিজ্য

ঈদকে সামনে রেখে- বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ এক মাস সিয়াম সাধনা শেষে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের এখন...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...

এনডিপি’র মামলায় বিনাদোষে নিরীহ ব্যবসায়ীর ২ দিন হাজতবাস!

অপরাধ

এনডিপি’র মামলায় বিনাদোষে নিরীহ ব্যবসায়ীর ২ দিন হাজতবাস!

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর সিরাজগঞ্জের শাহজাদপুর শাখা-০৮ থেকে ঋণ...