শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংকে কর্মরত কর্মচারীদের উদ্যোগে গতকাল সোমবার শাহজাদপুর ভূমি অফিস কার্যালয়ে উপজেলার জালালপুর পাকুরতলা গুচ্ছগ্রামের ৫০ জন বন্যায় ক্ষতিগ্রস্থ দুস্থ অসহায় পরিবারের মধ্যে জনপ্রতি ১ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ। এ সময় সহকারী কমিশনার(ভূমি) মোঃ আরিফুজ্জামান ও স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, ইউএনও শামীম আহমেদ জানান,‘বাংলাদেশ ব্যাংকে কর্মরত কর্মচারীদের মহতী উদ্যোগে এলাকার ক্ষতিগ্রস্থ বানভাসীদের নগদ অর্থ সহায়তা কার্যক্রম সত্যই প্রসংশনীয়।’ এ্যাসিল্যান্ড মোঃ আরিফুজ্জামান বলেন,‘যারা মানবতার সেবায় এগিয়ে আসে তারাই প্রকৃত মানুষ।’ এ জন্য তিনি শাহজাদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে কর্মরত কর্মচারীদের তিনি সাধুবাদ জানান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”