বুধবার, ২২ এপ্রিল ২০২৬
নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ড্রেজারের বালু দিয়ে তৈরি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা স্লুইস গেট সংলগ্ন ১ হাজার ২৫০ মিটার রিং বাঁধ ভেঙ্গে ৫ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বন্যার পানির চাপে এটি ভেঙ্গে গেছে। এতে শাহজাদপুর উপজেলাসহ চলনবিল অঞ্চলের পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ ও বগুড়া জেলার শাহজাদপুর, উল্লাপাড়া, তাড়াশ, রায়গঞ্জ, ভাঙ্গুড়া, ফরিদপুর, চাটমোহর, সিংড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, শেরপুর, নন্দিগ্রাম, রানীনগর ও আত্রাই উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে ডুবে গেছে। এতে তেমন ফসলহানি না হলেও শুকনো খড়, সবজি ক্ষেত ও বিস্তীর্ণ গো-চারণ ভূমি আগাম বন্যার ডুবে ব্যাপক ক্ষতি হয়েছে। গত ২০ বছর ধরে প্রতি বছরই ফসল রক্ষার নামে এই বালুর বাঁধ নির্মাণ করা হয়। প্রথম দিকে এর ব্যয় ৯৯ লাখ টাকা হলেও গত কয়েক বছর ধরে এ ব্যয় বেড়ে প্রায় দেড় কোটি টাকায় দাঁড়িয়েছে। এতে সরকারের কোটি কোটি টাকার হরিলুট হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম স্থানীয়দের এ অভিযোগ অস্বীকার করে বলেন, এ কাজে কোনো অনিয়ম-দুর্নীতি হয়নি। সিডিউল অনুযায়ী কাজ হয়েছে। শাহজাদপুরসহ চলনবিল অঞ্চলের ফসল রক্ষার্থে গত ২০ বছর ধরে অস্থায়ীভাবে এ বাঁধটি নির্মাণ করা হয়ে থাকে। এ বছরও করা হয়েছে। এ বাঁধের মেয়াদকাল ধরা হয়েছিল ৩১ মে পর্যন্ত। এ অঞ্চলের জমি থেকে সব ধান কাটা শেষ হয়ে গেছে। ফলে বাঁধটি ভেঙ্গে গেলেও কৃষকের কোনো ক্ষতি হয়নি। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার আবদুস সালাম বলেন, এ বছর বাঁধটির নির্মাণকাজ অনেক দুর্বল হলেও আগে থেকে ব্যবস্থা নেয়ায় বড় ধরনের ফসলহানি হয়নি। মঙ্গলবার দুপুরে সরেজমিন রাউতারা স্লুইসগেট সংলগ্ন রিং বাঁধ এলাকায় গিয়ে দেখা যায়, আশপাশের লোকজন ভেঙ্গে যাওয়া বাঁধের বাঁশ খুঁটি যে যার মতো তুলে নিয়ে যাচ্ছে। বাঁধের ৩টি পয়েন্ট দিয়ে হু হু করে বন্যার পানি বাঁধের অভ্যন্তরে প্রবেশ করছে। আগাম এ বন্যার পানিতে অধিকাংশ নিচু জমি, কাঁচা রাস্তাঘাট ও নিচু বাড়িঘর ডুবে গেছে। তথ্যসূত্রঃ যুগান্তর

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

রাজনীতি

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরক...

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

রাজনীতি

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...

ঈদকে সামনে রেখে-  বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

অর্থ-বাণিজ্য

ঈদকে সামনে রেখে- বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ এক মাস সিয়াম সাধনা শেষে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের এখন...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...