শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ফারুক হাসান কাহার ঃ বাংলা বর্ষবরণের একটি অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রা। প্রতি বছরের মতো এবারও উপজেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। এবারো তার ব্যতিক্রম ঘটেনি। সকাল ৮টার দিকে রবিন্দ্র কাছারী বাড়ী থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়। বাদ্যযন্ত্রের তালে তালে চলতে থাকে শোভাযাত্রা। বহন করা হয় বিভিন্ন ধরনের প্রতীকী শিল্পকর্ম। থাকে বাঙালি সংস্কৃতির পরিচয়বাহী নানা প্রতীকী উপকরণ, রংবেরংয়ের মুখোশ ও নানা প্রাণীর প্রতিকৃতি। শোভাযাত্রায় অংশ নেওয়া শিশু কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, যুবক-যুবতীসহ বিভিন্ন শ্রেণি পেশার নানা বয়সী মানুষের হাতে শোভা পাচ্ছিল বাঙ্গালি জাতির পরিচয় বহনকারী নানা প্রতিকৃতি। শোভযাত্রায় এমপি হাসিবুর রহমান স্বপন, উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ প্রমুখ অংশ নেন। এছাড়া মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও নানা শ্রেণী পেশার মানুষ। শোভাযাত্রায় বিপুল সংখ্যক শিশু-কিশোরও অংশ নেয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”