বুধবার, ২২ এপ্রিল ২০২৬

নিহাল খান, শাহজাদপুর : "আনন্দ ধ্বনি জাগাও গগনে " এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে   বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে  দৈনিক ভোরের পাতা পত্রিকার ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দৈনিক ভোরের পাতার ১২ বছরে যুগপদার্পন উপলক্ষে আজ  বুধবার দুপুর ১২টায় শাহজাদপুর উপজেলা পরিষদ হলরুমে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এছাড়াও পত্রিকাটির যুগপদার্পণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব আরিফুজ্জামান।  শাহজাদপুর সংবাদ ডট কমের প্রধান সম্পাদক আবুল বাশার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ(তদন্ত)  মনিরুল ইসলাম। এছাড়া  একাত্তর টেলিভিশন এবং দৈনিক ভোরের পাতার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদ পারভেজের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন - ভোরের পাতার শাহজাদপুর প্রতিনিধি মামুন বিশ্বাস, দৈনিক যুগান্তর পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি মুমীদুজ্জামান জাহান, করতোয়া পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি সাগর বসাক, শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুক,  দিনকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি আল- আমিন হোসেন ও শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ এর সভাপতি শেখ কাজল । আলোচনা সভায় বক্তারা বলেন,  পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ।IMG_20160518_172043_553-picsay  সাংবাদিকগণ লেখনির মাধ্যমে পত্রিকায় সমাজের সকল অপরাধ,  দেশ ও জাতির কথা তুলে ধরেন।  দৈনিক ভোরের পাতাও  বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রের চেতনাকে ধারন করে মুক্ত মানুষ এর চিন্তা ও জিজ্ঞাসার জানালায় নতুন আকাশ মেলে ধরার প্রত্যাশায় অগ্রসর হচ্ছে। এ সময় সকলেই ভোরের পাতা পত্রিকার সাফল্য কামনা করেন।  এছাড়াও যুগপদার্পণের এই ক্ষণটিকে স্মরনীয় করে রাখতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন -দৈনিক সানশাইন ও আজকের সিরাজগঞ্জ পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি ফরিদ আহমেদ চঞ্চল,  বার্তাবাজার ডট কম এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি নিহাল খান,  নিউজ আমার দেশ ডট কমের সম্পাদক রফিকুর রহমান মধু,  সাংবাদিক এইচ,এম আলাউদ্দিন, টিটু হাসনাত,ছাত্রলীগ নেতা রাসেল শেখ,  শাহজাদপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ সহ  ভোরের পাতার পাঠক এবং শুভাকাঙ্ক্ষীগণ।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

রাজনীতি

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

শামছুুর রহমান শিশির : 'প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা'র সরকারের ১০ বছরের বহুমূখী উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকারের সা...