শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ৩৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শাহজাদপুরের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। ফলে ২য় দফায় বন্যার কবলে পড়ে পানিবন্দী প্রায় ৪০ হাজার মানুষের দুর্ভোগ বেড়েছে। বন্যার পানিতে যমুনার চরাঞ্চলে নলকূপ ডুবে যাওয়ায় বিশুদ্ধ পাখির সংকট সৃষ্টি হয়েছে। অনেক স্থানে পয়োঃনিষ্কাষণ অবস্থা নাজুক আকার ধারণ করেছে। উপজেলার পৌর এলাকাসহ ১৩টি ইউনিয়নের বিভিন্ন স্থান বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় শিশু ছেলে-মেয়ে ও গবাদী পশু নিয়ে বন্যার্তরা বিপাকে পড়েছেন। অনেকেই সহায়-সম্বল নিয়ে যমুনা তীরবর্তী বাঁধসহ উচু স্থানে আশ্রয় নিয়ে মানবেতর দিনযাপন করছেন। হাতে কাজ না থাকায় কর্মহীন মানুষজন অতিকষ্টে দিন কাটাচ্ছেন। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় যমুনা নদীর শাহজাদপুর পয়েন্টে ৩৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে শাহজাদপুর পৌর এলাকাসহ ১৩ ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছেন। আগামী ৪৮ ঘন্টা যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে সিরাজগঞ্জ পাউবো’র নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন। এদিকে, করোনার ক্রান্তিকালের মধ্যে ২য় দফা বন্যায় কর্মহীন হয়ে পড়া হাজার হাজার মানুষের হাতে ত্রাণ সামগ্রী এখনও না পৌঁছায় তারা পরিবার পরিজন নিয়ে হা-হুতাশ করছেন। জরুরী ভিত্তিতে বন্যার্তরা ত্রাণ সহযোগীতার দাবী জানিয়েছেন। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা জানান, ‘বন্যাদুর্গত ৫টি ইউনিয়নের বন্যার্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ত্রাণের বরাদ্দ চলে এসেছে। দু’একের মধ্যেই তা বন্যার্তদের মধ্যে বিতরণ করা হবে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”