শাহজাদপুর প্রতিনিধিঃ আজ মঙ্গলবার দুপুরে শাহজাদপুর পৌরসদরের দ্বারিয়াপুর মিস্ত্রি পাড়ার (দিলরুবা বাসষ্ট্যান্ডের উত্তর পশ্চিমে) অসংখ্য হতদরিদ্র , অসহায়, বানভাসী দুস্থ জনমানুষের মধ্যে ত্রাণ বিরতণ করলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, রেজা প্রমূখ। এসিল্যান্ড মোঃ আরিফুজ্জামান বলেন,‘ পর্যাপ্ত ত্রাণসামগ্রী আমাদের কাছে রয়েছে। আপনারা শান্তিপূর্ণভাবে ত্রাণ সামগ্রী গ্রহন করুন। যদি কেউ ত্রাণ সামগ্রী না পেয়ে থাকেন তাহলে উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ বরাবর লিখিত আবেদন করুন।’ এদিকে, বানভাসী গরীব অসংখ্য জনমানুষ ত্রাণ পেয়ে উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
শাহজাদপুর
শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ
'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
