বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : গতকাল মঙ্গলবার সকালে শাহজাদপুর উপজেলার গঙ্গাপ্রসাদে অবস্থিত প্রাণ ডেইরী লিমিটেডের ডিডিও বিনয় কৃষ্ণ’র (২৮) অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গঙ্গাপ্রসাদের প্রাণ ডেইরী লিমিটেডের এজিএম শরিফ উদ্দিন তরফদার জানান, গত সোমবার রাত সাড়ে ১০ টার দিকে বিনয় অফিস থেকে মেসে ফিরে ঘুমিয়ে পড়েন। সকালে তার রুমমেট শামীম তাকে সজ্ঞাহীন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখতে পায়। খবর পেয়ে আমরা সেখানে ছুটে যাই। এরপর তার মৃত্যু নিশ্চিত হতে তাকে পোতাজিয়া হাসপাতালে নিলে চিকিসকরা জানান তার মৃত্যু অনেক আগেই হয়েছে। নিহত বিনয়ের মামা কৃষ্ণ কুমার রায় জানান, প্রাণ ডেইরি কর্মকর্তাদের দাবির প্রেক্ষিতে বিনয়ের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে লিখিত দিয়ে এদিন সকাল সাড়ে ১০ টায় লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ফলে তার মৃত্যু স্বাভাবিক না স্বাভাবিক, তা জানা জায়নি। অপরদিকে, তার রুমমেট শামীম জানান, ‘গতকাল সোমবার রাত সাড়ে ১০ টার দিকে অফিসের বসের ফোন পেয়ে ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিনয় উপজেলার গঙ্গাপ্রসাদস্থ প্রাণের অফিসে ছুটে যান। ফেরেন রাত ১২ টা ২৫ মিনিটে। এরপর তিনি মন খারাপ করে শুয়ে পড়েন। সকালে মেঝেতে তার লাশ পাওয়া যায়।’ প্রাণ ডেইরির ম্যানেজার একরামুল হক বলেন, ‘বাজিয়ার পাড়া চিলিং পয়েন্টের দুধে এলকোর মাত্রা বেড়ে যাওয়ায় তাকে অপর ম্যানেজার তানজির আলম বিষয়টি অবহিত করতে তাকে রাত সাড়ে ১০ টায় অফিসে ডেকে পাঠান। কথা শেষে রাত পৌণে ১১ টায় সে মেসে ফিরে যায়। পরদিন সকালে তার মৃত্যু সংবাদ পাই।’ এদিকে, দিলরুবা বাসষ্ট্যান্ড সংলগ্ন সরোয়ার ছাত্রাবাসের কয়েকজন বর্ডার ও বিনয়ের সহকর্মী বলেন, ‘রাত ১২ টা ১৫ মিনিটে বিনয় অত্যন্ত বিমর্ষ অবস্থায় রুমে ফিরে খাওয়া দাওয়া না করেই বিছানায় শুয়ে পড়ে।’ এ সময় তার এক সহকর্মী এর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘অফিসের বসদের বকাঝকায় তার মন ভালো নেই। তাই খেতে ইচ্ছে করছে না। এরপর সে ঘুমিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর তার রুমমেট শামীমও ঘুমিয়ে পড়েন। সকালে উঠে শামীম মেঝেতে তার লাশ পড়ে থাকতে দেখে সবাইকে খবর দেন।’ এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়ার সাথে যোগাযোগ করা হলে বিনয়ের মৃতুর বিষয়টি নিহতের স্বজন বা প্রাণ কোম্পানীর কেউই তাকে জানান নি বলে সংবাদকর্মীদের জানান। দুধে এলকো বৃদ্ধির বিষয়ে নিহত বিনয়কে মোবাইল ফোনের নির্দেশ মোতাবেক অফিসে ডেকে নেয়ার সময় ও অফিস থেকে মেসে ফিরে আসার সময় নিয়ে প্রাণ ডেইরির এজিএম শরীফ উদ্দিন তরফদারের দেয়া তথ্যের সাথে ও ম্যানেজার একরামুল হকের তথ্যের মিল না থাকা, স্থানীয় পুলিশ প্রশাসনকে না জানিয়ে ময়না তদন্ত ছাড়াই লাশ তড়িঘড়ি করে গ্রামের বাড়ি পাঠিয়ে দেয়া ও নিহতের মামার কাছ থেকে লাশ হস্তান্তরের নামে স্বাভাবিক মৃত্যু বলে লিখে নেয়ায় জনমনে অস্বাভাবিক মৃত্যুর সন্দেহের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

রাজনীতি

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরক...

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

রাজনীতি

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...

ঈদকে সামনে রেখে-  বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

অর্থ-বাণিজ্য

ঈদকে সামনে রেখে- বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ এক মাস সিয়াম সাধনা শেষে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের এখন...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...