বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক, শনিবার, ৩ নভেম্বর- ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ শাহজাদপুর উপজেলার যুগনীদহ হাজী মাহতাব আলী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনের মনোনয়ন পত্রের ফরমের ধার্যকৃত অর্থ সংক্রান্ত বিষয়ের জের ধরে বিদ্যালয়ের অভিভাবক পদপ্রার্থী কর্তৃক হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর, প্রধান শিক্ষক ও উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের ২ জন সদস্যকে মারপিট করে আহত করার ঘটনা ঘটেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ শনিবার ওই স্কুলের প্রধান শিক্ষক নবী নেওয়াজ জানান, স্কুলের আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র বাবদ ৫ হাজার টাকা নির্ধারণ করা হলে অভিভাবক পদপ্রার্থী আমিরুল ইসলাম ও সরোয়ারের নেতৃত্বে কয়েকজন ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালিয়ে স্কুলের আসবাবপত্র ভাংচুর করে। এক পর্যায়ে স্কুলের প্রধান শিক্ষক নবী নেওয়াজ, অভিভাবক সদস্য আজাদ মির্জা ও অপর অভিভাবক সদস্য তোফাজ্জল হোসেনকে মারপিট করে আহত করে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস জানান, ‘দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য স্কুল কর্তৃপক্ষকে বলা হয়েছে।’ এ ঘটনায় উপজেলার শিক্ষক মহলে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”