শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
নিজস্ব সংবাদাতাঃ শাহজাদপুরে পারকোলা গ্রামে রাতের আধারে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল সংখ্যক মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রায় ৬লাখ টাকা ক্ষতি হয়েছে বলে পুকুর লিজধারী ওয়ার্ড কাউন্সিলর বেলাল হোসেন জানিয়েছেন। শাহজাদপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল হোসেন জানান, স্থানীয় মসজিদ-মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নে ৩ বছরের জন্য সরকারি পাড়কোলা গ্রামের পুকুরটি শাহজাদপুর উপজেলা ভূমি অফিস থেকে গ্রামবাসী লিজ নেয়। পরে গ্রামবাসীর কাছ থেকে তিনি সাবলিজ নিয়ে মাছ চাষ শুরু করে। কয়েকদিন পর মাছ বিক্রি করার কথা ছিল। এ অবস্থায় মঙ্গলবার রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। এতে সব মাছ মরে ভেসে ওঠে। সকালে স্থানীয় দরিদ্ররা মরা মাছগুলো নিয়ে গেছে। এতে তার প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...