শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক : গতকাল রোববার রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-১২) সিরাজগঞ্জ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের সাতবাড়িয়া হাট বাজার সমিতি কার্যালয়ে অভিযান চালিয়ে ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রবিন (৩৭) কে চীনা তৈরি একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সাবেক ইউপি চেয়ারম্যান রবিন ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আব্দুস সালাম বিএসসি’র ছেলে। এ ঘটনায় র‌্যাবের ডিএডি ইউনুস আলী বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। আজ সোমবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তি’র মাধ্যমে এ তথ্য জানিয়েছেন, র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহম্মদ সুমন পিএসসি। এদিকে, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রবিন পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ র‌্যাবের হাতে গ্রেফতার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”