শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসদরের বাড়াবিল মহল্লায় এক পাগলা ঘোড়ার আঘাতে ৭২ বছর বয়সী এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে। নিহতের নাম আলহাজ্ব আমির প্রামানিক। তিনি বাড়াবিল মহল্লার মৃত ওহেদ আলী প্রামানিকের ছেলে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। এদিন সকালে ওই গ্রামের প্রধানবর্গ আলোচনা সাপেক্ষে স্থানীয় প্রশাসনকে না জানিয়েই বাদ যোহর বাড়াবিল কবরস্থানে নিহতের লাশ দাফন করেছে। সরেজমিন উপজেলার বাড়াবিল ও চুলধরি মহল্লা পরিদর্শনকালে এলাকাবাসী জানায়, গতকাল বুধবার সকালে চুলধরি ঈদগাহ মাঠ সংলগ্ন স্থানে জমি দেখতে যান আলহাজ্ব আমির প্রামানিক। একই গ্রামের মৃত হোসেন বিশ্বাসের ছেলে রাজ্জাক বিশ্বাসের পাগলা ঘাতক ঘোড়া ঈদগাহ মাঠের পাশেই কাঠবাগানে বেঁধে রাখা হয়েছিলো। অকষ্মাৎ পাগলা ঘোড়াটি রশি ছিঁড়ে দ্রুত বেগে ছুঁটে গিয়ে বয়োবৃদ্ধ আমির প্রামানিককে সজোরে আঘাত করলে সেখানেই ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে এলাকাবাসী তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরীক অবস্থার চরমাবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যেল কলেজ এন্ড হসপিটালে ভর্তি করা হলে মারা যান বৃদ্ধ আমির প্রামানিক। এদিন সকালে গ্রাম প্রধানরা উভয়পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে স্থানীয় প্রশাসনকে খবর না দিয়েই বাদ জোহর বাড়াবিল কবরস্থানে নিহতের লাশ দাফন করে। এ ব্যাপারে শাহজাদপুর পৌরসভার কাউন্সিলর আব্দুর রউফের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে নিহতের মৃত্যুর কারণ সম্পর্কে এবং বিষয়টি লোকাল প্রশাসনকে আবগত করা হয়েছো কি না? এমন প্রশ্ন করা হলে তিনি সংবাদকর্মীদের জানান,'কিছুই হয়নি।' চুলধরি এলাকার ইউপি সদস্য আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,'বিষয়টি গ্রামের জন্য লজ্জাজনক। গ্রামের মুরুব্বিরা আলোচনা করে বিষয়টি আপোষ করে দিয়েছেন।' শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,'কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।' অন্যদিকে, পাগলা ঘোড়ার মালিক রাজ্জাক বিশ্বাসের মতামত জানতে তার বাড়িতে যাওয়া হলে তাকে পাওয়া যায়নি। তবে তার পরিবারসূত্রে জানানো হয়েছে ঘোড়াটি বিক্রি করে দেয়ার জন্য অনত্র পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”