শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার কান্দাপাড়া রেখা কুঞ্জতে আজ শনিবার দুপুরে নেক্সাস হজ্জ গ্রুপের আঞ্চলিক অফিসের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ। ডাঃ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নেক্সাস হজ্জ গ্রুপের চেয়ারম্যান এটিএন বাংলার ইসলামিক অনুষ্ঠানের বিশিষ্ট আলোচক অধ্যাপক মুহাম্মদ নূরুল ইসলাম, ম্যানেজিং পার্টনার মুফিজুল ইসলাম সম্রাট, প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, প্রফেসর আব্দুল আজিজ, অধ্যক্ষ গোলাম সাকলায়েন, অধ্যক্ষ রুহুল আমিন প্রমূখ। এ অনুষ্ঠানে সহি হজ্জ পালনের নিয়ম কানুন সম্পর্কে বিষদ আলোচনা করা হয়।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...