শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিবেদক, শুক্রবার, ১৭ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : শাহজাদপুর উপজেলার যমুনা, করতোয়া, বড়াল, হুরাসাহর, ধলাই, চাকলাইসহ চলনবিলের বিস্তৃত জলসীমায় স্থানীয় জেলেদের কারেন্ট, বাদাই ও মশারি জালে প্রচুর পরিমাণে ধরা পড়ছে ডিমওয়ালা মা মাছ। ফলে মাছের বংশবৃদ্ধি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন অভিজ্ঞ মহল। প্রজনন মৌসুমে যমুনায় জেলেদের ডিমওয়ালা মা মাছ নিধন বন্ধ করা না গেলে যমুনায় দেশীয় প্রজাতির বিভিন্ন প্রকারের মাছের আকাল দেখা দেয়ার আশঙ্কা রয়েছে। এ দিকে ডিমওয়ালা মা মাছের সাথে পাউনে (মাটির গর্তে) ডিম ছাড়া মা মাছও জেলেদের জালে ধরা পড়ায় পোনামাছের জীবনও বিপন্ন হয়ে পড়েছে। প্রজনন মৌসুমে যমুনাসহ অন্যান্য নদীতে ডিমওয়ালা মা ও পোনা মাছ নিধনে বিধিনিষেধ উপেক্ষা করে ওইসব নিষিদ্ধ জাল দিয়ে স্থানীয় জেলেরা নির্বিচারে মা মাছ নিধন করছেন। দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নির্বিঘ্নে করার পরিবেশ তৈরি করতে সংশ্লিষ্ট বিভাগকে অভিযান চালিয়ে মা মাছ ও পোনা নিধন বন্ধ করতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন এলাকার সচেতনমমহল। উপজেলার যমুনা, করতোয়া, বড়াল, হুরাসাহর, ধলাই, চাকলাইসহ চলনবিলাঞ্চলের বেশ কয়েকজন এলাকাবাসী ও জেলেরা জানান, যমুনা, করতোয়া, বড়াল, হুরাসাহর, ধলাই, চাকলাইসহ চলনবিলের বিস্তৃত নদীর পানি বৃৃদ্ধির সাথে সাথে শাহজাদপুরের যমুনা নদী তীরবর্তী কৈজুরী, জামিরতা, কাশিপুর, বেনুটিয়া, সোনাতুনীসহ পাশের এলাকাগুলোতে ডিমওয়ালা মা মাছের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। জেলেদের জালে ধরা পড়ছে দেশীয় প্রজাতির বড় বড় আকৃতির মা মাছ। এসব এলাকায় প্রতি দিনই ডিমওয়ালা রুই, আইড়, পাঙ্গাশ, চিতল কাতলাসহ দেশীয় প্রজাতির বড় বড় ডিমওয়ালা মা মাছ ধরা পড়ছে। যা বিভিন্ন হাটবাজারে হাজার হাজার টাকায় বিক্রি হচ্ছে। জেলেরা জানান, আইড় মাছ পাউনে (মাটির গর্তে) পোনা ছাড়ার পর ওইসব পোনা মা আইড় মাছের শরীরের লালা খেয়ে বেঁচে থাকে। ফলে আইড় মাছের শরীর কালচে আকার ধারণ করে। পরে ওইসব পোনা মাছ অন্য খাবার খাওয়া শুরু করলে মা আইড় মাছের শরীর লালচে আকার ধারণ করে। বর্তমানে যমুনায় বড় আকারের পাঙ্গাশ, আইড়, চিতল, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মা মাছ ডিম ছাড়ছে। কিন্তু তদারকির অভাবে জেলেরা অবৈধ কারেন্ট, বাদাই ও মশুরি জাল দিয়ে নির্বিচারে পোনা ও ডিমওয়ালা মাছ নির্বিচারে নিধন করায় মাছের বংশবৃদ্ধি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞমহল। সেইসাথে স্থানীয় মৎস্য অফিসের কর্মকর্তাদের বিষয়ে নীরব ভূমিকা নিয়েও জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”