শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলারপৌর এলাকার পারকোলা গ্রামে গতকাল সোমবার দুপুরে এক ঘন্টা ব্যাপী দু‘দল গ্রামবাসির মধ্যে এক ভয়াবহ রক্তক্ষয়ী হামলা সংঘর্ষ ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। এতে শাহজাদপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর বেল্লাল হোসেন সহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে পারকোলা গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। উভয় পক্ষই থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। পুলিশ ও এলাকাবাসি জানায়,পাড়কোলা উত্তরপাড়া গ্রামের নূর আলম শেখের শরিষা ফসল নষ্ট করে জোর পূর্বক জমি থেকে মাটি কেটে বিক্রির চেষ্টা করে শাহজাদপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর বেল্লাল হোসেন গ্রুপ। এ সময় নূর আলম গ্রুপের লোকজন বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে এ ভয়াবহ রক্তক্ষয়ী হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষ চলাকালে উভয় পক্ষই লাঠি, ফালা, হলঙ্গা, টেটা, বল্লম, রামদা, হাসুয়া, ঢাল, সর্কি সহ দেশীয় আস্ত্র শস্ত্র নিয়ে ঝাপিয়ে পরে। এ সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ হামলার সময় প্রতিপক্ষ গ্রুপের লোকজন কাউন্সিলর বেল্লাল গ্রুপের একটি মোটর সাইকেল ভাংচুর করে। এ সংঘর্ষে আহতরা হলেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর বেল্লাল হোসেন (৩৬), নূর আলম শেখ (৪০), সেলিম (২৭), আইয়ুব আলী (২০), রাজ্জাক (৩০), খলিল (৫০), সমিরন বেগম (৩৭), কনক খাতুন (২২), হাসানুর (২৭),  আফান (৫০),  শাহীন (২০),  রানা(২৫), ওয়ায়জুল(৩০), শহিদূল (৩২) ও রেজাউল(৩৫)। আহতদের শাহজাদপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে নূর আলম শেখ বলেন, তার শরিষা ফসল নষ্ট করে জোর পূর্বক জমি থেকে মাটি কেটে বিক্রির চেষ্টা করে শাহজাদপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর বেল্লাল হোসেন গ্রুপ। এতে তারা বাঁধা কাউন্সিলর বেল্লাল হোসেনের নের্তৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী দেশীয় আস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে তাদের উপর অতর্কিতে হামলা করে। এতে বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে এ হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। অপর দিকে শাহজাদপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর বেল্লাল হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তবে তার বন্ধু কামরুল হাসান হিরোক বলেন,ওই জমির মাটির অগ্রীম দাম নিয়েও ফসল না ওঠা পর্যন্ত মাটি কাটতে বাঁধা দিলে এ সংঘর্ষ বাঁধে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্তরা মামলা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”