শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নের সব ফসলি জমি ও নিচু সড়ক বন্যার পানিতে ডুবে যাওয়ায় গ্রামাঞ্চলের মানুষের যাতায়াতে নৌকাই এখন একমাত্র ভরসা হয়ে উঠেছে। বন্যার পানিতে ডুবে যাওয়া কৈজুরি,জালালপুর,খুকনি,সোনাতনী ও গালা ইউনিয়নের ২ শতাধিক মানুষ গরু,ছাগল,ভেড়া নিয়ে এনায়েতপুর-ভেড়াকোলা বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়ে মানুষ ও গবাদি পশু এক সাথে এক ঝুপড়ির মধ্যে বাস করছে। বন্যার পানিতে ডুবে আছে উপজেলার অন্তত ২০টি গ্রাম। এর মধ্যে গালা ইউনিয়নের, হাতকোড়া, বৃ-হাতকোড়া, মোহনপুর, রতনদিয়া, গোপালপুর, ধলাই গ্রামের সব গুলো বাড়িঘর ও বিনটিয়া, তারটিয়া, কাশিপুর গ্রামের অধিকাংশ, সোনাতনী ইউনিয়নের বাঙ্গালা,আগবাঙ্গালা গ্রামের সব গুলো বাড়িঘর বন্যার পানিতে ডুবে গেছে। বন্যা দূর্গত ও পানিবন্দি এ সব গ্রামের শত শত মানুষের ঘরে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। এ ছাড়া কৈজুরি,জালালপুর, খুকনি, সোনাতনী ও গালা ইউনিয়নের ১০টি গ্রামে যমুনা নদীর ভাঙ্গণ শুরু হওয়ায় ২ শতাধিক মানুষ গৃহহীন হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এ বিষয়ে বিষয়ে বেনুটিয়া গ্রামের আফজাল হোসেন,মাজেম আলী, মজনু শেখ,জালু মোল্লা,লালু প্রাং,জয়নাল সরদার,তোরাব আলী,নায়েব আলী, শরিফুল ইসলাম, আব্দুস সাত্তার, আসাদুল ইসলাম, তারটিয়া গ্রামের হাসান আলী,আব্দুর রাজ্জাক,শাহাদত হোসেন জানান, গত ১০ দিন হল আমাদেও বাড়িঘর বন্যার পানিতে ডুবে গেছে। সেই থেকে বাঁধে আশ্রয় নিয়ে আছি। এখনও পর্যন্ত কেউ আমাদের কোন খোজ নেয়নি। আমরা এক বেলা,আধ বেলা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। ছোট ছেলে মেয়ে, গরু, ছাগল নিয়ে এক ঝুপড়িতে বাস করছি। একটু বৃষ্টি এলেই সব ভিজে একাকার হয়ে যায়। গবাদি পশুর খাবার জোগান দিতে পারছি না। আমরা খুবই কষ্টের মধ্যে দিন যাপন করছি। এ বিষয়ে গালা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতেন বলেন, এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্ত বন্যাদূর্গতদের জন্য এখনও কোন ত্রাণ বরাদ্দ পাওয়া যায়নি। পেলে বন্যা তাদের মাঝে বিতরণ করা হবে। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম বলেন,এ বিষটি জেলায় জানানো হয়েছে। কিন্তু এখনও কোন বরাদ্দ পাওয়া যায়নি পেলে বিতরণ করা হবে। সূত্রঃ আজকের জাহান

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”