বুধবার, ২২ এপ্রিল ২০২৬

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ আজ মঙ্গলবার সকালে শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ি মিলনায়তে উপজেলা সন্ত্রাস ও নাষকতা প্রতিরোধ কমিটির উদ্যোগে জঙ্গিবাদ প্রতিরোধকল্পে জনগনের সচেতনতা সৃষ্টি ও করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

979007_nস্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপনের নেতৃত্বে সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে বিশাল এক র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কাছারিবাড়ি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। ১১ টায় কাছরিবাড়ি মিলনায়তনে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য, সাবেক শিল্প-উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়াম্যান মুস্তাক আহমেদ, বেলতৈল ইউপি চেয়ারম্যান ফেরদৌস হোসেন ফুল, কৈজুরী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) মনিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, রূপবাটি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম শিকদার, পোতাজিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারী, জালালপুর ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ  প্রমূখ। প্রধান অতিথি এমপি হাসিুবর রহমান স্বপন বলেন,‘জঙ্গিদের সম্পর্কে সবাইকে সদা সচেতন থাকতে হবে। কোথাও জঙ্গি’র কোন সন্ধান বা জঙ্গিমূলক কর্মকান্ড সম্পর্কে সন্দেহ হলে সাথে সাথে আমাদের ও স্থানীয় প্রশাসনকে অবহিত করবেন। জঙ্গিদের স্থান এদেশে হবে না।আপনাদের সকলের সহযোগীতা নিয়ে যে কোন মূল্যে জঙ্গিদের প্রতিহত করা হবে।’ উক্ত সভায় শাহজাদপুর উপজেলার সর্বস্তরের অসংখ্য আমজনতা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

রাজনীতি

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

শামছুুর রহমান শিশির : 'প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা'র সরকারের ১০ বছরের বহুমূখী উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকারের সা...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

রাজনীতি

উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

শাহজাদপুর সংবাদ ডটকম, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশ...