বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধি: আজ সোমবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর নুরজাহান মযহার কলেজের মেধাবী, সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করেছে উর্মি ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোক্তা ড. ছন্দা ইসলামের পৃষ্ঠপোষকতায় এ বৃত্তির আয়োজন করা হয়। এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উর্মি ফাউন্ডেশানের চেয়ারম্যান, আমেরিকার মারি স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ড. ছন্দা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সাবেক এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলাম, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রফেসর আজাদ রহমান, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী লিলি ইসলাম, গাড়াদহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মরহুম ড. মযহারুল ইসলামের মেয়ে ছন্দা ইসলাম বলেন, ‘ তার বোন উর্মিকে যেনো সবাই ভূলে না যায়। তার স্মৃতি ধরে রাখতেই এলাকার মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রতি বছরই বৃত্তি প্রদান করা হচ্ছে। এ বৃত্তি সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের সামাজিক ও অর্থনৈতিক জীবনের উন্নয়নে সাহায্য করবে।’ এদিকে, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধরী ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উর্মি ফাউন্ডেশনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...