ঢাকা: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়ন থেকে ত্রাণের চাল উদ্ধারের ঘটনায় চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
ওই এলাকার ২৬ বাসিন্দার পক্ষে মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, ত্রাণ ও দুর্যোগ সচিব, পুলিশের মহাপরিদর্শক ও শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ইমেইল যোগে নোটিশ পাঠান আইনজীবী ইশরাত হাসান।
আইনজীবী ইশরাত হাসান জানান, চাল উদ্ধারের ঘটনায় ইতোমধ্যে একজন বাসিন্দা ইমেইলে এজাহার পাঠিয়েছেন। কিন্তু ওসি তা এখনো এফআইআর হিসেবে নথিভূক্ত করেনি। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়েও অভিযোগ জানানো হয়েছে। তাই ২৬ জন বাসিন্দার পক্ষে এ নোটিশ পাঠানো হয়েছে।
এর আগে গত ২৪ এপ্রিল কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনার রশিদের পাঠানো এজাহারে বলা হয়েছিলো-আমাদের ১০ নম্বর কৈজুরী ইউনিয়নে করোনা ভাইরাসের পরিস্থিতিতে গরিব ও অসহায়দের জন্য জননেত্রী শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে চাল বরাদ্দ করা হয়েছিল। উক্ত চাল থেকে ২০ বস্তা চাল ১০ নম্বর কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ডিলার আলাউদ্দিন এবং জনৈক আয়াত উল্লাহ ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে কালোবাজারে বিক্রির উদ্দেশে আত্মসাৎ করে। পরবর্তীতে গত ১৯ এপ্রিল রোববার সন্ধ্যায় কৈজুরী ইউনিয়নের গোপালপুর মোড় সংলগ্ন আয়াত উল্লাহর বাড়ি থেকে এ ত্রাণের চাল উদ্ধার করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন। তারা উদ্ধার করা চাল নিয়ে যান। সাইফুল ইসলাম, ডিলার আলাউদ্দিন. আয়াত উল্লাহসহ অজ্ঞাতনামা আসামীরা পরস্পর যোগসাজশে কালোবাজারে বিক্রির উদ্দেশে সরকারি ত্রাণের চাল মজুদ করেছিল যা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। গরীব ও অসহায় জনগণ চালের দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন। কিন্তু প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে কেউ মামলা করতে সাহস পাচ্ছে না। আওয়ামী লীগের কৈজুরী ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে ভুক্তভোগী ত্রাণ বঞ্চিত জনগণের অনুরোধে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এজাহার দায়ের করলাম।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু
বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
ফটোগ্যালারী
বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )
একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
বিশেষ প্রতিবেদন
বাদুড় করোনার জন্য কতটা দায়ী?
বাদুড়ের ব্যাপারে খুবই আগ্রহী ইরোরো তানশি। ওরা এক অসাধারণ সৃষ্টি বলেন তিনি। বাদুড়ের প্রসঙ্গ উঠলে তার চোখমুখ উজ্জ...
বিশেষ প্রতিবেদন
প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান
বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রীকে নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে অভিজ্ঞতা নিয়েছেন- এমনটা খুব একটা দেখা যায় না। তবে সেই নজ...
দিনের বিশেষ নিউজ
করোনা : আরও ৪ জেলার ৭ এলাকায় সাধারণ ছুটি ঘোষণা
করোনাভাইরাসের (কোভিড-১৯) অতি ঝুঁকিতে থাকা দেশের আরও ৪ জেলার ৭ এলাকাকে রেড জোন হিসেবে তালিকাভুক্ত করে সেখানে সাধারণ...
