বুধবার, ২২ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধি : গতকাল বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার ইন্সপেক্টর (ইনভেষ্টিগেশন) মনিরুল ইসলামের নেতৃত্বে এসআই ইয়ামিন আলী সঙ্গীয় পুলিশ ফোর্সসহ উপজেলার ঘোরশাল গ্রামে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর আশরাফ হত্যা মামলার অন্যতম ও দীর্ঘদিনের পলাতক আসামী আক্কেল (৫৬) কে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে । গ্রেফতারকৃত আক্কেল এনায়েতপুর থানার কামালপুর গ্রামের রহিজের পুত্র বলে জানা গেছে।

শাহজাদপুর থানা পুলিশ জানায়, গত ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর ঘোরশাল বেতকান্দি বাজারে সকালে প্রকাশ্য দিবালোকে গ্রেফতারকৃত আক্কেলসহ অস্ত্রধারী সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে আশরাফ আলীকে হত্যা করলে নিহতের স্বজন ছোরমান বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এর পর থেকে ওই হত্যা মামলার অন্যতম আসামী আক্কেল পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত পালিয়ে ফিরছিলো। গ্রেফতারকৃত আক্কেলের বিরুদ্ধে শাহজাদপুর থানায় আরও মামলা রয়েছে বলে জানা গেছে। এদিকে, দীর্ঘদিন পরে হলেও আক্কেল পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

সম্পর্কিত সংবাদ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি হৃদরোগে আক্রান্ত: সকলের কাছে দোয়া কামনা

বেলকুচি

এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি হৃদরোগে আক্রান্ত: সকলের কাছে দোয়া কামনা

চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ হৃদরোগে আক্রান্ত সিরাজগঞ্জের এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছামাদ খা...

উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী,র

জাতীয়

উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী,র

২০৪১ সালের উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে যেন দেশের ভাবমূর...

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

আসন্ন ঈদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলা...