শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
4-shathi    shahzadpur শাহজাদপুর সংবাদ ডটকমঃ শাহজাদপুর থেকে নিখোঁজ হওয়া গৃহবধু সাথী খাতুন(১৯) দির্ঘ এক মাস পরে ঢাকা উদ্ধার করেছে পুলিশ।  নিখোঁজের পারিবারিক সুত্রে জানা গেছে, এক বছর আগে উপজেলার বেরাকুচাটিয়া গ্রামের আবুল প্রাং এর কন্যা সাথী খাতুনের একই উপজেলার বাঘাবাড়ী শাকতোলা গ্রামের ছাকাবার হোসেনের পুত্র শামিম হোসেনের সাথে বিবাহ হয়। বিবাহের পর সাথী বাবার বাড়ীতে দির্ঘদিন থেকে যায়, কিন্তু গত একমাস আগে সাথীর স্বামি শামিম সাথীকে বাড়ী নিয়ে যাবার কথা বলে নিয়ে আসে। তার পর থেকে আর সাথীর খোঁজ পাওয়া যাচ্ছিলনা। এব্যাপারে নিখোজের পরিবার থেকে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ পেশ করে। পরে গত বৃহস্পতিবার পুলিশ ঢাকার কমলাপুর রেল ষ্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করে। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে সাথীকে একনজর দেখতে শাহজাদপুর থানায় প্রচুর লোক ভীড় করে । এব্যাপারে থানা পুলিশের কাছে জানতে চাওয়া হলে জানান, তদন্তের সার্থে এই মুহুর্তে কিছু বলতে পারছিনা। গৃহবধু একমাস পরে উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...