শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : ডাকাতি করার প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া- নগরবাড়ি মহাসড়ক সংলগ্ন শাহজাদপুর উপজেলার পৌর এলাকার দ্বাবাড়িয়া গ্রামের হাইওয়ে রোড সংলগ্ন বাইপাস রাস্তা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও ২ রাউন্ড গুলিসহ ১টি অত্যাধুনিক সচল বিদেশী রিভলবার, ২টি চাইনিজ কুড়াল, ডাকাতি করার সরঞ্জাম, বেশ কিছু ডাকাতি করা মালামালসহ ৯ ডাকাতকে গ্রেফতার করেছে শাহাজদপুর থানা পুলিশ। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়ার নেতৃত্বে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কেএম রাকিবুল হুদাসহ থানা পুলিশের বিশেষ একটি দল জীবন বাঁজি রেখে ওই স্থানে অভিযান চালিয়ে দেশি, বিদেশি অস্ত্র, ডাকাতিকৃত মালামালসহ ৯ ডাকাতকে গ্রেফতার করে । গ্রেফতারকৃত অান্তঃজেলা দলের ডাকাত সদস্যরা হলো শাহজাদপুর উপজেলার সোনাতুনী ইউনিয়নের কুরসি গ্রামের সোনাউল্লাহ ছেলে সবুজ উল্লা (৩৫), ছোট চাঁমতারা গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে পাষান (৩০), চৌহালী উপজেলার চরসাধা গ্রামের আব্দুল হাই এর ছেলে নুর ইসলাম (৪৫), শৈলজানা গ্রামের হাতেম আলীর ছেলে মোহাম্মদ আলী (৪৫), টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার সানবাড়ী গ্রামের ফিরোজ মিয়ার ছেলে আরিফুল ইসলাম (৩০), মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার খলিশাডহরা গ্রামের লাল মিয়ার ছেলে এমারত আলী ওরফে চুক্কা (৩৮), উয়াইল গ্রামের আঞ্জু শেখের ছেলে এলাহী (৪০), একই গ্রামের আঃ আজিজের ছেলে শহীদ মিয়া (৪০) ও হাটাইল গ্রামের কুদ্দুস আলীর ছেলে রোস্তম (৪৫)। এ ঘটনায় গ্রেফতারকৃত ৯ ডাকাতসহ অজ্ঞাত আরও কয়েক জনকে আসামফ করে শাহাজদপুর থানায় ৩৯৯/৪০২ ধারা ও ১৮৭৮ সালের আর্মস এ্যাক্ট এর ১৯ এ ধারায় দুটি পৃথক মামলা দায়ের করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে গ্রেফতারকৃত ডাকাতদের সিরাজগঞ্জ কোর্টে চালান করেছে শাহজাদপুর থানা পুলিশ। এ ব্যাপারে শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ মো: খাজা গোলাম কিবরিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কুখ্যাত ডাকাত চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত ৯ ডাকাতের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানের বিভিন্ন থানায় অসংখ্য ডাকাতি ও অপহরনের মামলা রয়েছে।' এদিকে, জীবন বাঁজি রেখে দেশি বিদেশি অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের সক্রিয় ৯ সদস্যকে ডাকাতি করার পূর্বেই গ্রেফতারে সক্ষম হওয়ায় শাহজাদপুর থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছে শাহজাদপুরবাসী।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”