শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

শাহজাদপুরে চরনবীপুর ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শাহজাদপুর উপজেলার চরনবীপুর ড.মযহারুল ইসলাম স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে চরনবীপুর ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

চরনবীপুর প্রগতি সংঘ আয়োজিত এ প্রিমিয়ার গীগে উল্লাপাড়া, বেলকুচি ও শাহজাদপুর উপজেলার মোট ১৬ টি দল অংশ গ্রহন করে।

পরিশেষে এক্টিব বয়েস ক্রিকেট একাদশ শাহজাদপুর বনাম চরতারাবাড়িয়া ক্রিকেট একাদশ উল্লাপাড়ার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ ফাইনাল খেলায় ৪৮ রানে শাহজাদপুরকে পরাজিত করে চরতারাবাড়িয়া ক্রিকেট একাদশ বিজয়ী হয়। এ খেলায় ম্যান অব দা ম্যাচ হয়েছে চরতারাবাড়িয়া ক্রিকেট একাদশের মোঃ সুমন। খেলা শেষে সেখানে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চরনবীপুর প্রগতী সংঘের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ২৪ ইঞ্চি এল ইডি টেলিভিশন পুরস্কার তুলে দেন জনতা ব্যাংকের সিই ও এন্ড এমডি বীর মুক্তি যোদ্ধা আব্দুস ছালাম আজাদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মিহিরুল ইসলাম মিহির।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

বেলকুচিতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়

বেলকুচিতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়

লাক্ষা চাষ বাংলাদেশের অর্থনৈতিক ও পরিবেশ উন্নয়ণ সহায়ক