মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক,শাহজাদপুর : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বাংলাদেশ কৃষকলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার নব-গঠিত কৃষকলীগ শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেককাটাসহ নানা কর্মসূচী পালিত হয়েছে। সকালে স্থানীয় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। ১০ টায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা কেক কেটে একে অপরকে খাইয়ে দেন। ১১ টায় দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়েই গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাহজাদপুর উপজেলা কৃষক লীগের নব-নির্বাচিত আহবায়ক, বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হুমায়ুন কবীর টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়্যারম্যান গোলাম মওলা আজম, নবগঠিত উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক কে.এম শরীফুল ইসলাম মনি, যুগ্ম-আহবায়ক সোহেল আকন্দ, যগ্ম-আহবায়ক চন্দন কুমার, আলীমুন আল রাজীব, শামীম হোসেন, নাসির হোসেন, জেলা ছাত্রলীগ নেতা মারুফ হোসেন সুনাম, আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন মোফা, শিমুল হোসেন, আলাউদ্দিন, শাহিন সরকার প্রমুখ। আলোচনা সভায় আহবায়ক হুমায়ুন কবীর টিপু বলেন, ‘প্রায় একযুগ পর শাহজাদপুর উপজেলা কৃষক লীগের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। আমরা প্রধানমন্ত্রী’র ঘোষণা ও নির্দেশনা অনুযায়ী দলকে সুসংগঠিত করবো এবং দেশ থেকে জঙ্গীবাদ নির্মূল ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে বদ্ধপরিকর। অচিরেই পৌরসদরসহ উপজেলার ১৩টি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে পৌর, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের মাধ্যমে উপজেলা কৃষক লীগের সাংগঠনিক ভিত্তিকে শক্তিশালী ও মজবুত করার মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র হাতকে আরও শক্তিশালী করে তুলবো। এই কমিটির নেতৃবৃন্দ স্বাধীনতার চেতনা প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত ছড়িয়ে দিতে অঙ্গীকারাবদ্ধ।’

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...