মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
আগামী ২৮ ডিসেম্বর শাহজাদপুর পৌরসভা নির্বাচনে ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক আসলাম আলী প্রেস ক্লাব শাহজাদপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রবিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেস ক্লাব শাহজাদপুরের অফিস কক্ষে ক্লাবের সভাপতি আতাউর রহমান পিন্টুর সভাপতিত্বে সাধারন সম্পাদক ওমর ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি আঃ কুদ্দুস, যুগ্ম সম্পাদক মামুন রানা, সমকালের কোরবান আলী লাভলু, ইত্তেফাকের লাইফ হাসান চৌধুরী, ৭১ টিভির ফরিদ আহমেদ চঞ্চল, আমাদের সময়ের আতিক সিদ্দিকী, দোলন চাপার শফিকুল ইসলাম পলাশ, দৈনিক আলোকিত সকাল এর মিঠুন বসাক, যমুনা প্রতিদিনের আবু সালেহ, সাংবাদিক আরিফুল ইসলাম, সাংবাদিক নুপুর কুমার রায় প্রমুখ। কাউন্সিলর প্রার্থী আসলাম আলী তার বক্তব্যে বলেন, আমি জনগণের মনোনীত প্রার্থী । তাই এই ওয়ার্ডের জনগণই হলো আমার শক্তি এবং প্রেরণা। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন ও মতামত শুনেন এবং তিনি নির্বাচিত হলে তা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবেন বলেও আশ্বস্ত করেন। তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে সততার সাথে এবং শাহজাদপুরের আমার সকল সাংবাদিক বন্ধুদের সাথে নিয়ে তাদের পরামর্শক্রমে পৌরসভায় আমি দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ্। এ সময় প্রেস ক্লাব শাহজাদপুর সদস্যবৃন্দ আসলাম আলীকে আসন্ন পৌর নির্বাচনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...