শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২২ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : শাহজাদপুর সরকারি কলেজের মেধাবী ছাত্র সাব্বির হোসেন হত্যা মামলার বিচার কাজ ৬ বছরেও শেষ হয়নি। ২০১৪ সনের ২০ এপ্রিল আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন করা হলেও গত ৪ বছরে আসামী পক্ষের নানা অজুহাতে কালক্ষেপনের কারণে ২৯ জন স্বাক্ষীর মধ্যে মাত্র ৬ জনের স্বাক্ষী নেয়া হয়েছে। এদিকে বিচার কাজ দ্রুত সম্পন্œ করে খুনিদের ফাঁসির দাবি জানিয়ে গত রোববার শাহজাদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে নিহতের বাবা-মা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহতের পিতা ওসমান গনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে ২০১২ সনের ২৩ আগষ্ট পোতাজিয়া গ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বাজারে একই গ্রামের ওয়াজ আলী ও তার স্বশস্ত্র বাহিনী দিনেদুপুরে তার ছেলে কলেজ ছাত্র সাব্বিরকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে ওয়াজ আলীকে প্রধান আসামী করে ৩৩ জনের নামে থানায় হত্যা মামলা করেন। ২০১৩ সালের ২৩ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা থানার পুুলিশ পরির্দশক (তদন্ত) আব্দুল জলিল দীর্ঘ তদন্ত শেষে প্রধান আসামী ওয়াজ আলীকে অভিযুক্ত করে ৩৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। ২০১৪ সনের ২০ এপ্রিল আসামীদের বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচারকার্য শুরু হয়। কিন্তু আসামীপক্ষ ষড়যন্ত্রমূলকভাবে বিচার কাজ বিলম্বিত করার হীন উদ্দেশ্যে চার্জ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে হাইকোর্ট মামলার সকল কার্যক্রমের উপর ৬ মাসের স্থগিতাদেশ দেন। এমতাবস্থায় দীর্ঘ আইনী লড়াই শেষে ২০১৬ সালের ২৪ এপ্রিল হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় পুনরায় মামলার বিচার কাজ শুরু হয়। সংবাদ সম্মেলনে নিহতের পিতা ওসমান গনি ও মাতা সালমা খাতুন কান্নাজড়িত কণ্ঠে অভিযোগে আরও জানান, এ পর্যন্ত মামলার ২৯ জন স্বাক্ষীর মধ্যে মাত্র ৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করা হয়েছে। বিচার কাজ বিলম্বিত করার জন্য আসামীপক্ষ বর্তমানেও নানা অজুহাতে আদালতের কাছে বারবার সময়ের প্রার্থনা করে স্বাক্ষ্য গ্রহণে বাধা সৃষ্টি করছে। মামলার প্রধান আসামী ওয়াজ আলীসহ ৩৪ জন আসামী বর্তমানে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন। আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত বাদীপক্ষ ও মামলার স্বাক্ষীদের নানা ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে বাদীপক্ষ বিভিন্ন সময়ে তাদের জীবনের নিরাপত্ত্বা চেয়ে থানায় ৬টি জিডি করেছে। দীর্ঘ ৬ বছরেও তাদের একমাত্র ছেলে সাব্বির হত্যা মামলার বিচার কার্জ শেষ না হওয়ায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নিহত সাব্বিরের বাবা-মা এ হত্যা মামলার বিচার কাজ দ্রুত সম্পন্ন করে খুনিদের ফাঁসির দাবি জানান। এ সময় নিহতের চাচা সাবেক ইউপি সদস্য আব্বাস আলী, মামা আব্দুল্লাহসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”