মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শাহজাদপুর সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তরের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে শাহজাদপুর সরকারি কলেজ গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে শাহজাদপুর সরকারি কলেজের কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, সরকারি কলেজের কর্মচারীরা ২০ থেকে ২৫ বছর ধরে নাম মাত্র মজুরিতে কাজ করে আসছেন। নির্দিষ্ট বেতন স্কেল না থাকায় পরিবার পরিজন নিয়ে এসব কর্মচারীদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। তাদের পদগুলোকে সরকারের রাজস্ব খাতের অন্তর্ভুক্ত করে সরকারি কর্মচারী হিসেবে বেতন স্কেলের আওতায় আনতে জোর দাবি জানান তিনি। কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন বলেন, নির্দিষ্ট বেতন স্কেল না থাকায় বর্তমানে আমরা পরিবার পরিজন নিয়ে খুবই মানবেতর জীবন যাপন করছি। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে আমাদের সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে। শাহজাদপুর সরকারি কলেজে বিভিন্ন পদে বেসরকারিভাবে নিয়োগ পাওয়া ২৪ জন কর্মচারী নামমাত্র মজুরি নিয়ে কাজ করে আসছেন। সরকারি কর্মচারী হিসেবে বেতন স্কেলের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন । মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, আমাদের যোগদানের তারিখ হতে চাকুরী রাজস্বখাতে স্থানান্তর করতে হবে, স্বপদে বহাল রেখে সকল প্রকার সরকারি সুবিধা প্রদান করতে হবে, বয়সের কোন উর্দ্ধসীমা থাকবে না। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রহমান, মোঃ আশিকুরজ্জামান, ফিরোজা বেগম, নান্নু মিয়া, শামছুল হক, আনোয়ার হোসেন, জসিম, স্বপন আলী, আব্দুল রকিব, নিল কমল ঘোষ, মোবারক আলী প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...