মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি : রোববার সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার মা মালেকা কমিনিটি সেন্টারে কমিউনিটি সেইফ হেল্থ পাইলট প্রকল্প অল্টারনেটিভ এর পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কর্মশালা-২০২০ এর ২য় ও ৩য় পর্ব অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় এইচ এম এ ট্রেনিং ফাউন্ডেশন ও বি এইচ এম এ এর চেয়ারম্যান অনুষ্ঠানের প্রধান উদ্বোধক আলহাজ্ব ডাঃ মুহাঃ মনিরুল আলমের সভাপতিত্বে ও সি ও কমিনিটি সেইফ হেল্থ শাহজাদপুর সদরের মোঃ নেছারুল হকের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। এতে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, নিরালা ডায়াগনস্টিক এন্ড ডক্টরস্ কনসালটেন্ট সেন্টারের স্বত্ত্বধিকারী মাহবুবে-ওয়াহিদ শেখ কাজল, ডাঃ টিএমএ সালেহ উদ্দিন, ট্রেইনার ডাঃ আকিদ জাবেদ জ্যোতি, মরিয়ম আক্তার , শাহাদৎ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষিত বেকারদের ফাউন্ডেশনের সদস্য করে আত্ম-কর্মসংস্থানের ব্যবস্থা করা, সদস্যদের বিভিন্ন পেশাভিত্তিক দক্ষতা বৃদ্ধিকরণ প্রশিক্ষণ অল্টারনেটিভ (হোমিওপ্যাথি ইউনানী, আর্য়ুবেদিক), জীবনের ঝুকি নিশ্চিত করা, নিরাপদ স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্যবীমা, প্রাথমিক স্বাস্থ্য পরির্চযা, মা ও শিশুর যত্ন, ভ্রাম্যমান মেডিকেল ট্রিমের মাধ্যমে অসহায় গরীব রোগীদের ঔষধ সেবা প্রদান করা সহ ১৯টি গুরুত্বপূর্ণ সেবা প্রদান করা হবে। উক্ত কর্মশালায় ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে ট্রেইনার এ সভায় অংশ নেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...