শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে এবার কচুর বাম্পার ফলন হওয়ায় কচুচাষীদের মুখে ফুঁটেছে হাসি। ধানের চেয়ে কচুর আবাদ ৬ গুণ লাভজনক হওয়ায় চাষীরা ধান চাষের পাশাপাশি কচু আবাদে ঝুঁকছে। এবার শাহজাদপুরে প্রায় আড়াই’শ বিঘা জমিতে আবাদকৃত লতিরাজ ও পানি কচুর বাম্পার ফলন হয়েছে। কচু আবাদে বিঘা প্রতি ৩০ থেকে ৪০ হাজার টাকা নীট মুনাফা অর্জিত হবে বলে কচুচাষীরা আশা প্রকাশ করেছেন। শুক্রবার উপজেলার পোরজনা ইউনিয়নের বড়মহারাজপুর গ্রামের মজিব, আতাউল, সিদ্দিক, মনো, জিয়াসহ বেশ কয়েকজন কচুচাষী জানান, ধানের চেয়ে লাভজনক হওয়ায় কচু আবাদের প্রতি তাদের আগ্রহ বেড়েছে। তাদের দেখাদেখিতে উপজেলার গাড়াদহ, নারিনা ও হাবিবুল্লাহনগর ইউনিয়নের বেশ কিছু স্থানেও চাষীরা এবার কচুর আবাদ করেছে। কচুবাষীরা আরও জানান, ধান আবাদে বিঘাপ্রতি প্রায় ১২ হাজার টাকা উৎপাদন ব্যয় ও উৎপাদিত ধান বিক্রি করে প্রায় ১৮ হাজার টাকা পাওয়া যায়। এতে ধানের আবাদে বিঘাপ্রতি কৃষকের প্রায় ৬ হাজার টাকা লাভ হয়। কিন্তু কচু আবাদে বিঘাপ্রতি প্রায় ৩০ হাজার টাকা উৎপাদন ব্যয় হলেও উৎপাদিত কচু ৬৫ থেকে ৭০ হাজার টাকা বিক্রি হওয়ায় বিঘাপ্রতি তাদের প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা লাভ হয়। আর এ কারণেই এবার তাদের মুখে এ হাসি! সরকারি সহযোগিতা পেলে আরো বেশি লাভবান হতে পারবে বলে চাষীরা জানিয়েছে। এ বিষয়ে শাহজাদপুুর উপজেলা কৃষি অফিসার আব্দুস সালাম জানান, ধানের পাশাপাশি বিভিন্ন শাক সবজি ও কচুর আবাদ করার জন্য কৃষকদের পরার্মশ ও সহযোগীতা দেয়া হচ্ছে। কৃষকেরা যাতে অধিক লাভবান হতে পারে সেজন্য শাহজাদপুরে নতুন জাতের কচু চাষের পরিকল্পনা রয়েছে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...