শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি : গতকাল সোমবার বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে গাড়াদহ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪৮)কে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেছে চাঁদাবাজ সন্ত্রাসীরা। জানা গেছে, এদিন তালগাছী বাজারে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বাসন্তী পূজাকে উপলক্ষ করে বসা মেলার দোকানপাট থেকে স্থানীয় ‘সোনার বাংলা’ নামক ক্লাবের সাধারণ সম্পাদক সামিদুল (৩০)’র নেতৃত্বে বোরহান (২২), সবুজ (২৩)সহ ৭/৮ জন ক্লাবের সদস্যরা অবৈধভবে চাঁদা উত্তোলন করছিলো । এদিন বিকেল সাড়ে ৫ টায় চাঁদা উত্তোলন নিষেধ করায় ও বাধা দেয়ায় সামিদুলের নেতৃত্বে ৭/৮ জন ক্ষিপ্ত হয়ে ওয়ার্ড আ.লীগ নেতা মিজানুর রহমান মিজান (৪৮) কে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এলাকাবাসী আহত মিজানুরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ বিষয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”