শাহজাদপুর প্রতিনিধিঃ আজ শনিবার বিকেলে শাহজাদপুর উপজেলা হাইস্কুল মাঠের মুক্ত মঞ্চে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের এক বিশাল গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণ সংবর্ধনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউনুস আলী, আব্দুল হাশেম, এডভোকেট আবুল কাশেম, শামছুল ইসলাম প্রমূখ। এ গণ সংবর্ধনায় বক্তারা কেন্দ্রীয় আওয়ামীলীগ মনোনীত হালিমুল হক মিরুকে দলীয় মনোনয়ন প্রদান প্রত্যাহার করে পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিমকে মনোনয়ন দেওয়ার জন্য জোর দাবি জানান। এমপি হাসিবুর রহমান স্বপন ঢাকা থেকে সড়ক পথে গাড়াদহ এসে পৌঁছালে স্থানীয় নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর এমপি স্বপন দুই শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা ও ৫ হাজার নেতা-কর্মী নিয়ে গাড়াদহ থেকে আনন্দ মিছিল নিয়ে হাইস্কুল মাঠে এসে উপস্থিত হন। এ সময় হাইস্কুল মাঠ জনসমুদ্রে পরিণত হয়। এমপি স্বপন তার বক্তব্যে বলেন দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে আসন্ন শাহজাদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ষড়যন্ত্রমূলকভাবে দলছুট ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় দলের নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছে। অপরদিকে ত্যাগী নেতাদের মনোনয়ন না দেওয়ায় তারা ক্ষোভে ফেটে পড়েছে। তাই তিনি এসময় মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা’র দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে দলীয় প্রার্থী পরিবর্তনের মাধ্যমে তৃণমূল নেতা আব্দুর রহিমকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দানের দাবি জানিয়ে বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন নেতারা ফুলের তোড়া ও মালা দিয়ে এমপি স্বপনকে সংবর্ধনা প্রদান করেন।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
ফটোগ্যালারী
সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী
শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...
বাংলাদেশ
গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী
রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...
রাজনীতি
১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন
শাহজাদপুর সংবাদ ডেস্ক- শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!
এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...
শাহজাদপুর
আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...
