শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থানীয় সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এর ডিও লেটার জাল করার অপরাধে রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেহেলী লায়লা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৪ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ফয়সাল শাহজাদপুর পৌর এলাকার শেরখালী মহল্লার আব্দুস সামাদের ছেলে ও মনিরামপুর বাজারের হাইটেক কম্পিউটার দোকানের মালিক। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শেহেলী লায়লা এ তথ্য নিশ্চিত করে জানান, ফয়সাল আহমেদ দীর্ঘদিন ধরে নিজ কম্পিউটার দোকানে স্বাক্ষরসহ স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটার জাল করে ৫ থেকে ১০ হাজার টাকায় বিক্রি করে আসছিলেন। এসময় কম্পিউটার অনুসন্ধান স্থানীয় সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমানের জ্বাল ডিও লেটার পাওয়া যায়। যুবলীগ নেতা আশিকুল হক দিনার জানান দীর্ঘ দিন ধরে এই চক্রটি জাল ডিও লেটার তৈরি করে বিক্রি করে আসছিলো। আজ দুপুরে ঐ দোকানে ডিও লেটারসহ তাকে আমরা হাতে নাতে ধরে প্রসাশনে খবর দেই। ভ্রাম্যমান আদালত ওই কম্পিউটার দোক‍ানে অভিযান চালিয়ে তাকে আটক করা করে। এ সময় তার কম্পিউটারে বিভিন্ন ধরনের একাধিক ডিও লেটারের নমুনা পাওয়া যায়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায়। ডিও লেটার জাল করার বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে এমপি হাসিবুর রহমান স্বপন বলেন, এ ধরনের জালিয়াতি কিছুতেই মেনে নেয়া হবে না। আগামী দিনে কেউ যেন এই ধরনের জালিয়াতি না করে সেজন্য সবাইকে সজাগ থাকার আহব্বান জানান ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”