বুধবার, ২২ এপ্রিল ২০২৬
lassh 19,12 স্থানীয় প্রতিনিধিঃ শাহজাদপুরে গত এক সপ্তাহে ২ গৃহবধুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে,গত ১৫ ডিসেম্বর সোমবার উপজেলার পোরজনা ইউপির চরপোরজনা গ্রামে এক গৃহ বধুকে হত্যা করে পালিয়েছে স্বামি বাড়ীর লোকজন। নিহতের পরিবার সুত্রে জানা গেছে, সোমবার ভোরে চরপোরজনা গ্রামের রুপক প্রাং এর পুত্র ছানোয়ারের স্ত্রী রোমেজা খাতুন(৩০) কে হত্যা করে স্বপরিবারে পালিয়েছে স্বামির লোকজন। সরেজমিনে দেখা যায়, রোমেজার লাশ বাড়ীর উঠানে পরে আছে । পাশে তার বাবার বাড়ীর লোকজন পাশে বসে কান্নাকাটি করছে। আশপাশের লোকজনে ছেয়ে গেছে বাড়ী। বাড়ীতে স্বামী ছানোয়ারের পরিবারের কাউকে পাওয়া যায়নি। এলাকাবাসী জানায়, এঘটনার পর থেকেই তারা আত্মগোপনে চলে গেছে। নিহতের পুত্র জানায় তার বাবা মার মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া হতো। জানা গেছে, নিহত রোমেজা ও স্বামী ছানোয়ার মাঝে মধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া করে আসছিলো। নিহত রোমেজা পার্শ্ববর্তী পোরজনা গ্রামের মোঃ লতিফ হোসেনের কন্যা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায় অপরদিকে গতকাল শুক্রবার শাহজাদপুরে গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, ১৯ ডিসেম্বর শুক্রবার দুপুরে উপজেলার পোরজনা ইউপির ঘোষপাড়া গ্রামের খিতিষ খোষের পুত্র রতন ঘোষের স্ত্রী শিউলি ঘোষ(২২) এর লাশ উদ্ধার করেছে তার নিজ ঘর থেকে। সরেজমিনে দেখা গেছে, লাশ খাটের উপর পড়ে রয়েছে। কেউ বলছে হত্যা করে ঝুলিয় রাখা হয়েছে আবার কেউ কেউ বলছে ফাসি নিয়ে আত্মহত্যা করেছে। নিহতের পারিবারিক সুত্রে জানাগেছে, যৌতুকের দ্বাবিতে শিউলির স্বামী রতন মাঝে মধ্যেই শিউলির উপর নির্যাতন করতো। যৌতুকের দ্বাবি পুরন না করায় তাকে শ্বাস রোধ করে হত্যা করেছে বলে তাদের দাবি। এদিকে লাশের গলায় কোন চিহ্ন দেখা যায়নি। এনিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। মানুষের মনে প্রশ্নের সৃষ্টি হয়েছে আত্মহত্যা নাকি হত্যা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন খলিফা জানান, লাশ ময়না তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

রাজনীতি

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরক...

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

রাজনীতি

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...

ঈদকে সামনে রেখে-  বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

অর্থ-বাণিজ্য

ঈদকে সামনে রেখে- বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ এক মাস সিয়াম সাধনা শেষে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের এখন...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...