বুধবার, ২২ এপ্রিল ২০২৬
talgasischool 02 শামছুর রহমান শিশির :-২০১৪ সালের পিএসসি সমাপনী পরীক্ষায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পল্লী এলাকার তালগাছী এলাকার এইউএসবি জ্ঞানালোক কিন্ডার গার্টেন ঐ স্কুলের ৩০ পরীক্ষার্থীদের সবাই জিপিএ-৫ পেয়েছে।  ঐ ৩০ জনের মধ্যে ২৫ জন কৃতি শিক্ষার্থী বৃত্তিলাভ করে অভাবনীয় কৃতিত্ব দেখাতে সমর্থ হয়েছে। প্রায় একযুগ ধরে বিদ্যুৎ সুবিধা বঞ্চিত গ্রমীণ পর্যায়ের ঐ স্কুলটি প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিএসসি ) অভাবনীয় ও গৌরবজ্জ্বল ফলাফল অর্জন করে দেশবাসীকে তাক লাগিয়ে দিয়েছে।ঐ স্কুলের শিক্ষার্থীরা জানিয়েছে,‘বেঞ্চ সংকটে ৪/৫ জন শিক্ষার্থীদের ঠাসাঠাসি করে ক্লাস করতে হচ্ছে। বিদ্যুৎ না থাকায় গরমের দিনে তাদের পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ। এজন্য তারা অবিলম্বে বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য সরকারের নিকট জোড় দাবী জানিয়েছে। ঐ স্কুলের গর্বিত অভিভাবক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার জানালেন,‘তার মেয়েকে তিনি ঢাকার স্বনামধন্য একটি স্কুল থেকে নিয়ে এসে এ স্কুলে ভর্তি করায় তার মেয়ে জিপিএ-৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।এ ব্যাপারে ওই স্কুলের অধ্যক্ষ যাফর ইমরান ও সহকারী শিক্ষক রঞ্জু সিরাজী জানিযেছেন.‘স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা প্রায় ৩০০ জন ছাত্র ছাত্রীদের লেখাপড়া স্মৃতিতে ধারণক্ষমতা অনুযায়ী পাঠদান করে থাকেন। বিশেষত তারা টেক্সট বুক (মূল বই) এর ওপর ছাত্র ছাত্রীদের পাঠদান করানোয় প্রতি বছরই ছাত্র ছাত্রীরা ভালো ফলাফল করে আসছে। কিন্তু তাদের শিক্ষার্থীরা দেশের মধ্যে গর্বিত ফলাফল অর্জন করলেও স্কুলটি চরম অবহেলিত রয়ে গেছে। আধুনিক সভ্য সমাজে ১২ বছর ধরে স্কুলটি বিদ্যৎ বিহীন অবস্থায় রয়েছে। অবকাঠামাহত উন্নয়নে সরকারী,বেসারকারী পর্যায়ে ১ যুগেও তারা কোন পৃষ্টপোষকতা না পেলেও কোমলমতি ছাত্র ছাত্রীদের দায়িত্বশীলতা সাথে পাঠদানে তারা অত্যন্ত যন্তশীল।শাহজাদপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আক্তারুজ্জামান জানিয়েছেন,‘শাহজাদপুরের ফলাফল অন্যান্য উপজেলার তুলনায় অনেক ভালো।এক যুগ ধরে বিদ্যুৎ বিহীন এইউএসবি জ্ঞানালোক কিন্ডার গার্টেন ২০১৪ সালের সমাপনী পরীক্ষায় যে অভাবনীয় ফলাফল অর্জন করেছে সেজন্য ওই প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাসহ সংশ্লিষ্টদের সাধুবাদ জানাই। স্কুলটি রেজিষ্ট্রিভূক্ত না হওয়ায় তাদের সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না।শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ জানিয়েছেন,‘স্কুল কর্তৃপক্ষ তাঁর স্মরনাপন্ন হলে বিদ্যুতের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্বক অনুরোধ করবেন যাতে স্কুলটি বিদ্যুৎ সংযোগ পেতে পারে।

সম্পর্কিত সংবাদ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি হৃদরোগে আক্রান্ত: সকলের কাছে দোয়া কামনা

বেলকুচি

এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি হৃদরোগে আক্রান্ত: সকলের কাছে দোয়া কামনা

চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ হৃদরোগে আক্রান্ত সিরাজগঞ্জের এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছামাদ খা...

উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী,র

জাতীয়

উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী,র

২০৪১ সালের উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে যেন দেশের ভাবমূর...

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

আসন্ন ঈদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলা...