বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
রাজিব আহমেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহাজাদপুরে কলেজ ছাত্র আশরাফুল ইসলাম (১৮) হত্যার ২৪ ঘন্টার মধ্যে ঘটনার রহস্য উন্মোচন করেছে শাহজাদপুর থানা পুলিশ। হত্যার সাথে জড়িত ইউসুফ আলী (১৯) নামের একজনকে আটক করে করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা পূর্ব পাড়ার (হানিফ নগর) মোঃ আজাদ আলীর ছেলে আশরাফুল ইসলামের (১৮) লাশ শনিবার সকালে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে মাষকলাইয়ের ক্ষেতে তার লাশ পাওয়া যায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শাহজাদপুর থানা পুলিশ নিহতের স্বজন ও প্রতিবেশীদের জিজ্ঞাসাদ ও অনুসন্ধান চালিয়ে প্রতিবেশী মৃত আবু তালেব মোল্লার পুত্র মোঃ ইউসুফ আলীকে জন্য আটক করে। পরে জিজ্ঞাসাবাদে ইউসুফ হত্যাকান্ডের কথা স্বীকার করে। ইউসুফ পুলিশকে জানায় তার ছোটবোন ও আশরাফুলের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। আশরাফুল ও তার পিতার সাথে কিছুদিন আগে ইউসুফ ও তার মায়ের মাটি কাটা নিয়ে বিবাদ হয়। ঘটনার দিন সন্ধায় আশরাফুল ও ইউসুফ ড্যান্ডি (নেশার উপকরণ) নিয়ে মাশকালাইয়ের ক্ষেতে যায়। আশরাফুল একাই নেশা করে, নেশা করে ইউসুফের বোনকে নিয়ে আজেবাজে কথা বলতে থাকে। তখন ইউসুফ পকেটে থাকা জিআই তার বের করে পেছন থেকে আশরাফুলের গলায় পেচিয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যই আশরাফুলের দেহ নিস্তেজ হয়ে গেলে ইউসুফ ঘটনাস্থল ত্যাগ করে। হত্যাকান্ডের তদন্তকারী কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম (ওসি তদন্ত) জানান, কেউ যেনো সন্দেহ করতে না পারে তাই হত্যার পরদিন সকালে ইউসুফ স্বাভাবিকভাবেই তার কাজে যায়। মোঃ আসলাম হোসেন (ওসি অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) ও এসআই রেজাউল করিম রেজা সহ আমাদের তথ্যানুসন্ধানে তাকে আমাদের সন্দেহ হলে আমরা তাকে আটক করে থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদে সে সবকিছু স্বীকার করে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, গ্রেফতারকৃত আসামি ইউসুফকে শাহজাদপুর কোর্টে প্রেরণ করা হলে সে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...