শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধি: একত্রীভুত “সফলতার ভিত্তিতে সকল প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বেসরকারী সেবামুলক সংস্থা চাইল্ড সাইপ ফাউন্ডেশন (সিএসএফ) শাহজাদপুর আয়োজিত এলঅয়েন্স বাংলাদেশ এর সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার শাহজাদপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০১৫ উদযাপন উপলক্ষে এক বর্নঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি শাহজাদপুর উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শাহজাদপুর পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।

র‌্যালী শেষে শহীদ স্মৃতি মিলনায়তন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সিএসএফ এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জহুরুল ইসলাম জুয়েল, সাবেক অধ্যক্ষ এ,এম, আব্দুল আজিজ, অধ্যাপক নাছিম উদ্দিন মালিথা, বিপ্লব কুমার সরকার, মোখলেছুর রহমান, মুনমুন, তামান্না, রোমানা প্রমুখ। এ আলোচনা সভা শেষে ১৭ জন প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...