নিহাল খান,শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় কোরবান আলী (৪২)নামে এক আওয়ামীলীগের নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা । ২৯ ফেব্রুয়ারি সোমবার আনুমানিক রাত ৯ টার দিকে উপজেলার সায়েস্থাবাদ এলকায় দুর্বত্তরা হামলা চালিয়ে এ হত্যাকান্ড ঘটায় । নিহত কোরবান আলী শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়ন এর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সড়াতৈল গ্রামের আব্দুল আজিজের ছেলে। এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানান,রাত ৯ টার দিকে আওয়ামীলীগ নেতা কোরবান আলী কাশিনাথপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে সায়েস্থাবাদ শহীদের বাড়ির পূর্ব পাশে পৌছালে দুর্বত্তরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ের উপরের অংশে কোঁপ দেয় এবং মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় । এতে ঘটনাস্থলেই কোরবান আলী নিহত হন। খবর পেয়ে রাত পৌনে ১১ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে এবং মরদেহ উদ্ধার করে। মরদেহ থানা হেফাজতে আছে। প্রাথমিকভাবে হত্যাকান্ডের কারণ এখনো নিশ্চিত করা যায়নি। ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
ফটোগ্যালারী
সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী
শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...
বাংলাদেশ
গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী
রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...
রাজনীতি
১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন
শাহজাদপুর সংবাদ ডেস্ক- শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...
শাহজাদপুর
আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...
রাজনীতি
আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে
শামছুুর রহমান শিশির : 'প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা'র সরকারের ১০ বছরের বহুমূখী উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকারের সা...
