রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী হাসিবুর রহমান স্বপনকে আজ মঙ্গলবার দুপুরে শাহজাদপুর হাইস্কুল মাঠে এক বিশাল নাগরিক সংবর্ধনা দেয়া হয়। শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ১৪দল নেতা রেজাউর রশিদ খাজা, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, লিয়াকত হোসেন, আমিনুল ইসলাম সাহু, মোস্তাক আহমেদ, আব্দুল হাই প্রমূখ। আওয়ামীলীগ প্রার্থী হাসিবুর রহমান স্বপন এ দিন সকালে ঢাকা থেকে শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ডে এসে পৌছালে তার সমর্থকরা তাকে বাদ্যযন্ত্র ও ব্যান্ডপাট্টির তালে তালে নেচে গেয়ে সংবর্ধনা মঞ্চে নিয়ে যায়। এ ছাড়া পথে পথে তাকে গাড়ি থেকে নামিয়ে ফুলের মালা ও তোরা দিয়ে সংবর্ধিত করে। এ সংবর্ধনাকে কেন্দ্র করে শাহজাদপুর শহর উৎসব মুখর হয়ে ওঠে। এ দিন সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত শাহজাদপুর শহরে রিক্সা-ভ্যান, অটো, সিএনজি সহ সব ধরণের যানবাহণ চলাচল বন্ধ রেখে ড্রাইভার-হেলপাররা এ অনুষ্ঠানে যোগ দেয়ায় এ সময় শহরে সকল প্রকার যান চলাচল বন্ধ ছিল। এ সময় যাত্রীদের পায়ে হেটে গন্তব্যে যেতে দেখা গেছে।

সম্পর্কিত সংবাদ

বেলকুচি পৌরসভা নির্বাচন

পৌর নির্বাচন

বেলকুচি পৌরসভা নির্বাচন

চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার ছয়টি পৌরসভার মধ্যে বেলকুচি পৌরসভা...

উল্লাপাড়ায় নেশার টাকা না পেয়ে  তাঁত শ্রমিকের আত্মহত্যা

অপরাধ

উল্লাপাড়ায় নেশার টাকা না পেয়ে তাঁত শ্রমিকের আত্মহত্যা

উল্লাপাড়া প্রতিনিধিঃ নেশার টাকা না দেওয়ায় আত্মহত্যা করেছে শান্তা ইসলাম (২৬) নামের এক তাঁ...

করোনায় পুলিশে ২৪ ঘন্টায় আক্রান্তের রেকর্ড

স্বাস্থ্য

করোনায় পুলিশে ২৪ ঘন্টায় আক্রান্তের রেকর্ড

ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে বাংলাদেশ পুলিশের আরও ৩২৪ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটিই পুল...

করোনায় চিরতরে নষ্ট হতে পারে ঘ্রাণশক্তি

জীবনজাপন

করোনায় চিরতরে নষ্ট হতে পারে ঘ্রাণশক্তি

স্বাদ ও ঘ্রাণশক্তি হারানো করোনা আক্রান্তের ক্ষেত্রে একটি প্রাথমিক উপসর্গ হিসাবে আগেই শনাক্ত হয়েছে। তবে সেই ঘ্রাণশক্তি চি...

পাঁচ দিনেও গ্রেফতার হয়নি সাংবাদিক জাহান হত্যা চেষ্টা মামলার আসামীরা

অপরাধ

পাঁচ দিনেও গ্রেফতার হয়নি সাংবাদিক জাহান হত্যা চেষ্টা মামলার আসামীরা

শাহজাদপুর প্রতিনিধি: বাঘাবাড়ি ওয়েল ডিপোর ভিতরে ট্যাংকলরী থেকে তেল চুরির ছবি তোলায় দৈনিক যুগান্তর ও বিজয় টিভির শাহজাদপুর...

‘আগামী নির্বাচনে শাহজাদপুর আসনে নৌকার বিজয় সুনিশ্চিত’: এমপি হাসিবুর রহমান স্বপন

রাজনীতি

‘আগামী নির্বাচনে শাহজাদপুর আসনে নৌকার বিজয় সুনিশ্চিত’: এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশ ও গণমানুষের কল্যাণে যেসকল উন্নয়ন করে চলেছেন ত...