বুধবার, ২২ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার তালগাছী করতোয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষর নানা অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে এবং তার অপসারণের দাবিতে শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীরা গত ২ দিন ধরে আন্দোলন শুরু করেছে। ফলে এ আন্দোলনে কলেজটি অচল হয়ে পড়েছে। আন্দোলন কর্মসূচির মধ্যে ছিল, শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন, ধর্মঘট ও শিক্ষার্থীদের ক্লাস বর্জন। এ কর্মসূচি চলাকালে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার কলেজের সকল কার্যক্রম বন্ধ হয়ে কলেজটি অচল হয়ে পড়েছে। এ মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষকদের মধ্যে মোঃ শফিউল আলম স্বপন, জামাল উদ্দীন, জাহাঙ্গীর হোসেন, আব্দুল ওয়াহাব, কর্মচারীদের মধ্যে আলম মিয়া, শাহজালাল প্রমুখ। বক্তারা বলেন, কলেজের অধ্যক্ষ তানজিলা রহমান নানা অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাত করেছে। ক্ষমতার দাপট দেখিয়ে তিনি একক ভাবে কলেজ পরিচালনা করে থাকেন। শিক্ষক কর্মচারীদের সাথে অসদাচরণ করছেন দীর্ঘদিন ধরে। এর প্রতিবাদ করলে চাকুরী থেকে বরখাস্ত করার হুমকি দেয়া হয়। এ কারনে আমরা তার অপসারনের দাবীতে এ আন্দোলন কর্মসূচী শুরু করেছি। পরে তারা অনিয়ম ও দূর্নিতীর ১২ দফা উল্লেখ করে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ তানজিলা রহমান দাবি করেন, তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি আরো বলেন, আমি কোন অনিয়ম-দূর্নীতি করিনি। কোন অনিয়ম দূর্ণীতির প্রশ্রোয়ও দেইনা। তাই একটি স্বার্থান্বেষী মহল আমাকে হেওপতিপন্ন করার উদ্দেশ্যে এ ধরণের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

রাজনীতি

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরক...

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

রাজনীতি

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...

ঈদকে সামনে রেখে-  বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

অর্থ-বাণিজ্য

ঈদকে সামনে রেখে- বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ এক মাস সিয়াম সাধনা শেষে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের এখন...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...