শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : আজ শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ শামসুজ্জোহা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ৪ টি ইউনিয়নকে লক ডাউন ঘোষণা করেছেন। ইউনিয়ন ৪টি হলো কৈজুরী, গালা, পোরজনা ও হাবিবুল্লাহ নগর। আজ শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার এ আদেশ সংবলিত একটি জরুরী গণবিজ্ঞপ্তি জারি করেছেন। জানা গেছে, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে সড়ক ও নৌপথে অসংখ্য গার্মেন্টস কর্মী শাহজাদপুর উপজেলার কৈজুরী, গালা, পোরজনা ও হাবিবুল্লাহনগর ইউনিয়নে আগমন করায় এবং অদ্যাবধি বিভিন্ন উপায়ে ওই ৪ ইউনিয়নে আসা যাওয়া বন্ধ ও জনগণের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনাপূর্বক এবং করোনা ভাইরাস প্রতিরোধে জনস্বার্থে এ লক ডাউন ঘোষণা করা হয়েছে। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশক্রমে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ওই ৪ টি ইউনিয়নে লক ডাউন ঘোষণা করা হয়। জারিকৃত ওই গণবিজ্ঞপিপ্ততে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ ৪টি ইউনিয়নে সব ধরণের গণপরিবহন, জনসমাগম পূর্বের মতো বন্ধ থাকবে। তবে জরুরী পরিসেবা যেমন- চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ লক ডাউনের আওতার বাইরে থাকবে। সেইসাথে এ ৪ ইউনিয়নে সামাজিক দুরত্ব বজায় রাখতে পূর্বের সকল নির্দেশনা বলবৎ থাকবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”