শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বিগত বছরগুলোর তুলনায় এবার নদীভাঙ্গণে ক্ষয়-ক্ষতির পরিমান বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। ভাঙ্গণ কবলিত এলাকার অনেক মানুষকে নৌকায় করে তাদের মালামাল অন্যত্র সরিয়ে নিতে দেখা গেছে।

শামছুর রহমান শিশির: গত ২০ দিনে পানি বৃদ্ধির সাথে সাথে যমুনার ভয়াবহ ভাঙ্গণে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী দুর্গম চরাঞ্চল সোনাতনী ও কৈজুরী ইউনিয়নের প্রায় সহস্রাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। ফলে ঘরবাড়ি হারানো সহায় সম্বলহীন পরিবারের সংখ্যা উচ্চ মাত্রায় বৃদ্ধি পেয়েছে । ক্ষতিগ্রস্থ ওইসব পরিবারের সদস্যরা বিভিন্ন উচু রাস্তা ও বাধেঁর পাশে খোঁলা আকাশের নীচে আশ্রয় নিয়ে মানবেতর দিনযাপন করছে। সরেজমিন পরিদর্শণে জানা গেছে, সোনাতনী ইউনিয়নের শ্রীপুর গ্রামের শতাধিক পরিবার, বানতিয়ার ২ শতাধিক, চামতাঁরা ৩ শতাধিক, ধীতপুর গ্রামের দেড় শতাধিক পরিবার এবং কৈজুরী ইউনিয়নের হাটপাচিল গ্রামের শতাধিক পরিবার সরাসরি যমুনার ভাঙ্গণে ক্ষতিগ্রস্থ হয়েছে।  একদিকে বন্যা আর অন্যদিকে যমুনার ভয়াবহ ভাঙ্গণে তাদের অবর্ণনীয় দুর্ভোগ-দুর্গতি পোহাতে হচ্ছে। চামতাঁরা, শ্রীপুর, ধীতপুর গ্রামের হজরত আলী, চাঁন মিয়া ও আব্দুর রাজ্জাক মেম্বার জানান, ছোট চামতাঁরা ও বড় চামতাঁরা গ্রামে প্রায় ৩ হাজার ৫’শ ভোটার বসবাস করতো। ভয়াবহ ভাঙ্গণে এখন ওই গ্রাম দুটি যমুনা গর্ভে বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্থ শত শত পরিবারের গ্রামের লোকজনেরা যমুনার ভাঙ্গণে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে চলে গেছে। বাপদাদার পৈতৃক ভিটা ছেড়ে যমুনার ভাঙ্গণের তাড়া খেয়ে অনেক পরিবারের লোকজনেরা এলাকা ছেড়ে কোথায় চলে গেছে তা বলতে পারছে না কেউ। সোনাতনী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জানান, যমুনার ভয়াবহ ভাঙ্গণে ৬/৭ টি গ্রামের সিংহভাগ নদীগর্ভে বিলীন হয়েছে। কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, গত ২০ দিনে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে এলাকায় ব্যাপক নদী ভাঙ্গণ শুরু হলে ভাঙ্গণ কবলিত এলাকাবাসী ঘর বাড়ি হারিয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। এদিকে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব জানান, বন্যা পরবর্তীতে এবারের বন্যায় ঘরবাড়ি হারানো পরিবারের তালিকা তৈরি করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”