শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ফারুক হাসান কাহারঃ শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আমিরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ-দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার জালালপুর ইউনিয়নের চেংটারচর গ্রামের হত-দরিদ্র আরদশ আলী এ অভিযোগ করেন। তিনি তার অভিযোগে জানান,তার সাড়ে ১১ শতাংশ জমির খাজনার দাখিলার জন্য নায়েব ৪ হাজার টাকা ঘুষ দাবি করেন। কিন্তু হত-দরিদ্র আরদশ আলীর পক্ষে এতো টাকা দেয়া সম্ভব নয় বলে জানালে নায়েব এ কাজ করে দিতে অপারগোতা প্রকাশ করেন। আরদশ আলী বাধ্য হয়ে ১৩ মার্চ দুপুরে ধার-দেনা করে ৩ হাজার ১‘শ টাকা দিয়ে সায়েব খাজনার চেক স্বাক্ষর করে দেন। অথচ খাজনা দাখিলার ০৯২১৫৩২ নং রশিদে ৩৬৭ টাকা এবং ০৯২১৫৩৩ নং রশিদে ৪৮৭ টাকা জমার চেক দেয়া হয়। এ ব্যাপারে পত্র-পত্রিকায় নিউজ হচ্ছে জেনে নায়েব আমিরুল ইসলাম ঘুষের ওই টাকা ফেরত দিতে চাইলে আরদশ আলী এ টাকা ফেরত না নিয়ে তার শাস্তি দাবি করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগে জানান, শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আমিরুল ইসলাম খাজনার দাখিলার জন্য (ভূমি উন্নয়ন করের রশিদ) সরকার নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত টাকা আদায় করলেও রশিদ দিচ্ছে সরকারি হিসাবেই। অভিযোগকারীরা জানান, নায়েব আমিরুল ইসলাম যোগদানের পর থেকেই জালালপুর ইউনিয়ন ভূমি অফিসে মোটা অংকের ঘুষ ছাড়া খাজনা, খারিজ,পরচা, নামজারি, ডিসিআর, দাখিলা সহ ভূমি সংক্রান্ত কোন কাজ ঘুষ না দিলে হয় না। এছাড়া তার বিরুদ্ধে জমির নামজারি (নাম খারিজ) করতে মাসের পর মাস ঘুরতে হয়। এ বিষয়ে জানতে চাইলে নায়েব আমিরুল ইসলাম ঘুষের টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানিনা। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার বলেন, জালালপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আমিরুলের বিরুদ্ধে ঘুষ গ্রাহণের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”