নিহাল খান,শাহজাদপুর প্রতিনিধি: হিমুর বয়স ৫ মাস। ছোট্ট এই ৫ মাস বয়সী শিশুটির হার্টে ছিদ্র রয়েছে। জন্ম থেকেই এই রোগে আক্রান্ত শিশু হিমু। তার বাবা দিনমজুর আলামিন এর ছেলের চিকিৎসা ব্যয় বহনের সামর্থ্য নেই। শিশু হিমু সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার আন্ধারকোঠাপাড়া গ্রামের দিনমজুর আলামিনের পুত্র। কিছুদিন এনায়েতপুর হাসপাতালে হিমুর চিকিৎসা চলে। কিন্তু টাকার অভাবে তাকে বাড়ি ফিরিয়ে আনে তার পরিবার। এ দিকে অর্থাভাবে জীবন প্রদীপ নিভে যেতে বসেছে শিশু হিমুর। ডাক্তার বলেছেন, এই ছোট্ট শিশুটির হার্টে ছিদ্র হয়েছে। তাই দ্রুত চিকিৎসার প্রয়োজন। তার চিকিৎসার জন্য প্রায় আড়াই লাখ টাকা প্রয়োজন। কিন্তু এই ব্যয় বহনের সামর্থ্য হিমুর পরিবারের নেই। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে ডুঁকড়ে ডুঁকড়ে কাঁদছে তার পরিবার। ছেলেকে বাঁচাতে শিশুটির মা হেনা খাতুন ও বাবা আলামিন সাহার্যের আবেদন জানিয়েছেন সবার কাছে। এছাড়া প্রধানমন্ত্রীর কাছে পত্রিকার মাধ্যমে আকুল আবেদন করেন, প্রধানমন্ত্রী যেন তার ছেলের চিকিৎসার জন্য সহায়তা করেন। প্রধানমন্ত্রী সহায়তা না করলে তাদের কলিজার টুকরা নিষ্পাপ শিশুপুত্র হিমু’র কয়েকদিনের মধ্যেই জীবন প্রদীপ নিভে যাবে। হিমুর বাবা-মা দেশের বিত্তশালী মানুষদের কাছেও আবেদন করেছেন। বিত্তশালীরা যেন হিমু’র চিকিৎসার জন্য অর্থনৈতিক সহায়তায় এগিয়ে আসে। সবার সহযোগিতা পেলে হিমুর চিকিৎসক করানো সম্ভব হবে।তা না হলে, অর্থের অভাবে জীবন প্রদীপ নিভে যাবে শিশু হিমুর। সাহায্য পাঠানোর ঠিকানা- খন্দকার রোকাইয়া খাতুন, সঞ্চয়ী হিসাব নং- 6487, ইসলামী ব্যাংক, শাহজাদপুর, সিরাজগঞ্জ। মোবাইল: ০১৭৪৯-৯৯৩৯২৭ এবং সরাসরি যোগাযোগ করার জন্য ০১৭১৩-৭২৭১৬৪ নম্বরটিতে অনুরোধ করা গেল।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
ফটোগ্যালারী
সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী
শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...
বাংলাদেশ
গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী
রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...
রাজনীতি
১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন
শাহজাদপুর সংবাদ ডেস্ক- শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...
শাহজাদপুর
আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...
রাজনীতি
আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে
শামছুুর রহমান শিশির : 'প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা'র সরকারের ১০ বছরের বহুমূখী উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকারের সা...
