নিজস্ব প্রতিনিধিঃ গতকাল শুক্রবার দুপুরে শাহজাদপুর উপজেলার চরবেলতৈল গ্রামে হাজি ইমদাদ আলী প্রবীন কল্যাণ কেন্দ্রর উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ৩ শতাধিক প্রবীন বয়জোষ্ঠ্যে ও দুস্থ্য নারী-পুরুষকে বিনা মূল্যে চক্ষু সহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান ও ঔষধ সরবরাহ করা হয়। এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন আন্তর্জাতিক চক্ষু বিশেষ্জ্ঞ উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রিন্সিপাল প্রফেসর ডাঃ হাসান শহীদ সোহরাওয়ার্দী, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডেপুটি ডাইরেক্টর ডাঃ খালেকুজ্জামান সহ চক্ষু ও স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসক বৃন্দ।
এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। হাজী ইমদাদ আলী প্রবীণ কল্যান কেন্দ্রের সভাপতি মোঃ ইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেরদৌস হোসেন ফুল, মোঃ আব্দুল হান্নান মাষ্টার, আব্দুল আজিজ খান,বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাবেক পরিচালক আলহাজ্ব আব্দুস সোবাহান, প্রফেসর ডাঃ হাসান শহীদ সোহরাওয়াদী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাহান আলী মাষ্টার,ইউনুস আলী মাষ্টার,গাজী সৈয়দ শুকুর মাহমুদ,মোঃ রাশিদুল হাসান জাফর, প্রভাষক মোঃ আজিজুর রহমান বিদ্যুৎ, আনিসুর রহমান ও মোঃ সাইফুল ইসলাম। এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চর বেলতৈল গ্রাম সহ শাহজাদপুর উপজেলার ১০টি গ্রামের ৩ শতাধিক রোগীকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা মূল্যে চিকিৎসা প্রদান ও ঔষধ প্রদান করা হয় ।এ ছাড়া এসব দুস্থ্য রোগীদের মধ্যাহ্ন ভোজে উন্নত খাবার পরিবেশন করা হয়।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
শাহজাদপুর
শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ
লকডাউন অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা-বানতিয়ার.জামিরতা-ছোট চানতারা নৌরুটে চলাচলকারী অর্ধশতাধিক ইঞ্জিন...
বাংলাদেশ
আজ খাপড়া ওয়ার্ড গণহত্যা দিবস
১৯৫০ খৃস্টাব্দের ২৪ এপ্রিল রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সংঘঠিত একটি গণহত্যা। এই গণহত্যায় মোট ৭ জন জেলবন্দীকে হত্যা করা হযে...
জাতীয়
ভাষা সৈনিক ডা. আলী আজমলের ১৮তম মৃত্যুবার্ষিকীতে শাহজাদপুর সংবাদ ডটকম পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা
বায়ান্নর ভাষা আন্দোলনের এক লড়াকু সৈনিক ডা. আলী আজমল বুলবুল। মায়ের ভাষার মর্যাদা রক্ষার দাবীতে ১৯৫২ সালের ২১ শে ফেব্রু...
খেলাধুলা
করোনায় আক্রান্ত সাকিব আল হাসানের বাবা
জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাগুরার কৃষি ব্যাংক কর্মকর্তা মাশরুর রেজা কুটিল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।...
