শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

kojury 31.05.15শাহজাদপুর সংবাদদাতাঃ শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়ন পরিষদের ২০১৫-১৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার সকালে কৈজুরি ইউনিয়ন পরিষদে আয়োজিত উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শামিম আহম্মেদ। এছাড়াও অত্র ইউপির সদস্যগণ, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ২০১৫-১৬ অর্থ বছরের মোট ২,৯১,০৪,১৫০/=( দুই কোটি একানব্বই লক্ষ চার হাজার একশত পঞ্চাশ) টাকা বাজেট ঘোষণা করেন। এতে মোট ব্যায় ধরা হয়েছে ২,৯০,৩০,০৫০/= (দুই কোটি নব্বই লক্ষ ত্রিশ হাজার পঞ্চাশ) টাকা এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ৭৪,১০০/= ( চোয়াত্তর হাজার এক শত টাকা)। উক্ত বাজেট ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...