শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন কথা ডটকম, শনিবার, ৩ নভেম্বর- ২০১৮ খ্রিষ্টাব্দ : শনিবার সকালে জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনসহ যথাযথ মর্যাদায় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উদ্যোগে জেলহত্যা দিবস-২০১৮ পালিত হয়েছে। এদিন সকালে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’ ,ওই বিশ্ববিদ্যালয়ের জাতীয় চার নেতা পরিষদ ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’ এর সহকারী প্রক্টর ড. ফকরুল ইসলাম। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনাসহ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার সোহরাব হোসেন, শিক্ষার্থী সোহাগ হোসেন, সজিব আলমগীর, রাসেল, নীরব, ওয়াকিল, আদনান, মালেক প্রমূখ। বক্তব্যে বক্তারা বলেন, জেলখানা নিরাপদ স্থান হলেও ইতিহাসের জঘন্যতম অধ্যায় জাতীয় চার নেতাকে হত্যার ঘটনা। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি ও আত্মার মাগফেরাত কামনা করছি। সভাটি পরিচালনা করেন ওই বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা রওশন আলী। এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর শিক্ষকমন্ডলীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”