শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ বলেছেন, ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হবে দেশ-বিদেশের শিক্ষার্থীদের প্রাণকেন্দ্র। দেশের অন্য ৩৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো নয়-এটি হবে আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয়। তাড়াহুড়ো করে নয়, সবার সাথে কথা বলে, গ্রহণযোগ্য মতামতকে প্রাধান্য দিয়ে পরিকল্পিতভাবে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে।’ তিনি আরও বলেন, ‘মহামান্য রাষ্টপতি ও মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা রেখে তাকে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ এর প্রথম ভিসি হিসেবে নিয়োগ দিয়েছেন, যে কোন মূল্যে আমি তার মর্যাদা রক্ষা করবো।’ আজ মঙ্গলবার দুপুরে শাহজাদপুরে আগমণ উপলক্ষে আয়োজিত এক অর্ভ্যথনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সাবেক পরিচালক ড. আব্দুল ওয়াহাব। উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্ভ্যথনা সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ড. বিশ্বজিৎ ঘোষকে স্বাগত ও তার কর্মময় জীবনের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, স্থানীয় সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ওয়াজেদ আলী, নাগরিক কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ এ,এম আব্দুল আজিজ, রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন, উপজেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেন, জেলা জজ কোর্টের স্পেশাল পিপি এ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাভলু প্রমুখ। অভ্যর্থনা অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ। এর আগে প্রধান অতিথি ড. বিশ্বজিৎ ঘোষ অনুষ্ঠান স্থলে এলে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা আইনজীবী সমিতি, শাহজাদপুর প্রেস ক্লাব, সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি পেশার শত শত মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। অভ্যর্থনা সভা শেষে বিকেলে নবাগত উপাচার্য উপজেলা পোতাজিয়া ইউনিয়নের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এছাড়া তিনি অস্থায়ীভাবে প্রশাসনিক ভবনের কার্যক্রম চালুর করার জন্য স্থানীয় বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন ‘সুইট ড্রীম ভবন’ পরিদর্শন করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”