নিহাল খান, শাহজাদপুর : আজ ২৭ এপ্রিল বুধবার সকাল ১১ টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ির নীলকুঠি দখলমুক্ত, আবাসিক সাইনবোর্ড সরিয়ে নীলকুঠির সাইনবোর্ড লাগানো ও সংস্কারের দাবিতে পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজ এর উদ্দোগে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে । দি বার্ড সেফটি হাউজের উদ্দোক্তা সাংবাদিক মামুন বিশ্বাসের সভাপতিত্বে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া মানববন্ধনে একাত্রতা প্রকাশ করে শাহজাদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, উপজেলা আওয়ামীলীগ নেতা সিলিং হক,ইসলাম শেখ, কলেজ ছাত্রলীগ এর রাসেল শেখ, হুমায়ন প্রতিক, আকাশ হোসেন, মমিন আহমেদ, স্কুল ও কলেজের শীক্ষার্থীগণ, সাংবাদিকবৃন্দ সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে সকলের একটাই দাবি ছিল- অতি দ্রুত শাহজাদপুর এর রবীন্দ্র কাছারি বাড়ির নীলকুঠি সংস্কার করে দর্শানার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হোক। এছাড়া এ ব্যাপারে তারা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আহমেদ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য যে, শাহজাদপুর রবীন্দ্র কাচারি বাড়ীতে অবস্থিত নীলকুঠি ভবন এখন কাচারী বাড়ীর কর্মকর্তা ও কর্মচারীদের আবাসিক ভবন। এতে করে দেশ বিদেশ থেকে আসা দর্শনার্থীরা নীলকুঠি ভিতরে দেখতে পারছে না এবং এতে তাদের অজানা থেকে যাচ্ছে নীলকুঠি সর্ম্পকে। সরেজমিন ঘুরে দেখা যায় বৃটিশ আমলে নির্মিত নীলকুঠি ভবন জড়াজীর্ন অবস্থায় রয়েছে। নীলকুঠি ভবনের মধ্যেই বসবাস করছে ৯টি পরিবারের প্রায় ৩০জন সদস্য। স্থানীয় রবীন্দ্র প্রেমিদের তাদের দাবি ২৫ শে বৈশাখের আগেই এই নীলকুঠি ভবন উন্মুক্ত করে দিলে বাইরের দর্শনার্থীরা দেখতে পাবে।এই নীল কুঠিভবন থেকেই নীলকরেরা স্থানীয় প্রজাদের ধরে নীল চাষ করাতেন । এই ভবন ছিল নির্যাতনের চিহ্ন। কয়েকজন লোকের কারনে হাজার হাজার দর্শনার্থীরা বঞ্চিত হচ্ছে নীলকুঠির ইতিহাস থেকে।তাই এরই পরিপ্রেক্ষিতে আজ সকাল ১১ টায় পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের উদ্দোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
ফটোগ্যালারী
সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী
শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...
বাংলাদেশ
গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী
রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!
এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...
রাজনীতি
১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন
শাহজাদপুর সংবাদ ডেস্ক- শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...
রাজনীতি
২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...
